অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভোটার তালিকার হালনাগাদে নতুন ভোটার ৪৫ লাখ

ছবি : ইন্টারনেট

সংস্কার, ১০ আগস্ট ২০২৫: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে সম্পূরক খসড়া তালিকা প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, দেশে নতুনভাবে প্রায় সাড়ে ৪৫ লাখ ভোটার যুক্ত হলেও মৃত ও অযোগ্য ভোটার হিসেবে বাদ পড়েছে ২১ লাখেরও বেশি নাম। 

রবিবার (১০ আগস্ট ২০২৫) ইসি সারা দেশে একযোগে এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। মূলত আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও হালনাগাদ তথ্যভিত্তিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকায় নতুন ভোটার যুক্ত করার পাশাপাশি মৃত ও অনুপযুক্ত ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ সম্পন্ন করা হয়েছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নতুন তালিকায় যুক্ত হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার। অন্যদিকে মৃত ও কর্তন করা ভোটার হিসেবে বাদ পড়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। এভাবে হালনাগাদের পর দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে। 

আইন অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি, যেখানে মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার অন্তর্ভুক্তির কাজ করা হয়। ১০ আগস্ট প্রকাশিত খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি জানানো যাবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। এ সময়ের মধ্যে যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, ভোটার স্থানান্তর, এবং কোনো ত্রুটি সংশোধনের জন্য আবেদন করা যাবে। এই আবেদনগুলো ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি হবে। এরপর ৩১ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। সচিব আরও জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নতুন আইনে নবীন ভোটারদের এক বছর অপেক্ষা না করিয়ে এই সুযোগ রাখা হয়েছে। ফলে এ বছর মোট তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করবে ইসিপ্রথমটি ২ মার্চ, দ্বিতীয়টি ৩১ আগস্ট এবং তৃতীয়টি ৩১ অক্টোবর। রবিবার সকালে খসড়া তালিকা প্রকাশের পর সারাদেশের নির্বাচন কর্মকর্তারা নির্দিষ্ট স্থানে তালিকাটি সাঁটিয়ে দেন। এতে তথ্যগত কোনো ভুল থাকলে তা সংশোধনের সুযোগও রাখা হয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন