আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ ফেব্রুয়ারী ২০২৬: আজ সকাল সাড়ে ৭টায় শুরু হচ্ছে বহুল প্রত্যাশিত নির্বাচন। ভোট দিতে যাওয়ার আগে কী সঙ্গে নেওয়া উচিত আর কী নেওয়া উচিত নয়, এ নিয়ে অনেক ভোটারের মধ্যে প্রশ্ন রয়েছে। সামান্য অসতর্কতায় দেরি, ঝামেলা বা কেন্দ্রে প্রবেশে বাধা তৈরি হতে পারে। তাই আগে থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি।
সঙ্গে নেবেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি): সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিচয় নিশ্চিত করার মাধ্যম। এনআইডি থাকলে প্রক্রিয়া দ্রুত হয়। এনআইডি না থাকলে নির্বাচন কমিশন অনুমোদিত বিকল্প পরিচয়পত্র (যেমন স্মার্ট কার্ডের স্লিপ বা অনুমোদিত অন্য কাগজ) সঙ্গে রাখতে পারেন। যদিও ভোটার তালিকায় নাম থাকাই মূল বিষয়। থাকতে হবে ভোটকেন্দ্রের তথ্য: ভোটার নম্বর, কেন্দ্রের নাম ও কক্ষ নম্বর আগে জেনে রাখুন। লিখে রাখুন বা মোবাইলে সংরক্ষণ করুন (কেন্দ্রে ব্যবহারে সীমাবদ্ধতা থাকতে পারে)। সাথে নিন প্রয়োজনীয় ওষুধ: বয়স্ক বা অসুস্থ ভোটাররা নিয়মিত ওষুধ সঙ্গে রাখবেন। আরো নিন ছোট মানিব্যাগ ও প্রয়োজনীয় জিনিস: শুধু দরকারি জিনিস রাখুন। বড় ব্যাগ এড়িয়ে চলুন।
যা সঙ্গে নেবেন না তা হচ্ছে কোনো ধরনের অস্ত্র বা ধারালো বস্তু, দলীয় প্রতীক, ব্যাজ বা প্রচারণাসামগ্রী, অপ্রয়োজনীয় লোকজন, বড় ব্যাগ বা সন্দেহজনক প্যাকেট, মোবাইল ব্যবহার করবেন সতর্কভাবে (গোপন কক্ষে নেওয়া যাবে না)।
ভোটকেন্দ্রে আচরণবিধির মধ্যে, লাইনে শৃঙ্খলা বজায় রাখুন, কর্মকর্তাদের নির্দেশনা মানুন, উত্তেজনাপূর্ণ আলোচনা এড়িয়ে চলুন, ভোটের গোপনীয়তা রক্ষা করুন, ভিড় এড়াতে সুবিধাজনক সময়ে যান, প্রয়োজনে দায়িত্বরত কর্মকর্তাদের সহায়তা নিন।
নারী ভোটারদের জন্য নির্দেশনা হচ্ছে, জাল ভোট প্রতিরোধে বোরকা বা নিকাব পরা থাকলেও পরিচয় যাচাইয়ের সময় মুখমণ্ডল বাইরে রাখতে হবে এবং পোলিং কর্মকর্তাদের সামনে মুখ খুলে পরিচয় নিশ্চিত করতে হবে।
ভোট দেওয়া শুধু অধিকার নয়, দায়িত্বও। প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রেখে, নিষিদ্ধ সামগ্রী এড়িয়ে শান্তভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। সচেতন প্রস্তুতিই নিশ্চিত করতে পারে সুষ্ঠু ও স্বস্তিদায়ক ভোটগ্রহণ।
সংস্কার/ইএমই
জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন
দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব
দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন