আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩ ফেব্রুয়ারী ২০২৬: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের জন্য Smart Election Management BD নামে একটি অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা সহজেই নিজের ভোটকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনি তথ্য জানতে পারবেন।
মঙ্গলবার অ্যাপটি চালুর বিষয়টি নিশ্চিত করেন ইসির জনসংযোগ বিভাগের পরিচালক রুহুল আমিন মল্লিক। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে উন্মুক্ত করা হয়েছে।
অ্যাপটিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ভোটাররা নিজেদের ভোটকেন্দ্র খুঁজে পেতে পারবেন। একই সঙ্গে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, দূরত্ব ও ম্যাপ সংক্রান্ত তথ্য দেখা যাবে।
এ ছাড়া অ্যাপের মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামাসহ বিস্তারিত তথ্য, নির্বাচনি ফলাফল এবং নির্বাচন-সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় তথ্যও জানা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সংস্কার/ইএমই
ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল বাজার আইন (ডিএমএ) লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে কয়েকশ কোটি ইউরো পর্যন্ত জরিমানা আরোপের প্রস্তুতি চলছে। জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে
ইউরোপের অনেক তরুণ এখন ব্যক্তিগত ও মানসিক বিষয় নিয়ে আলোচনা করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটকে ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে দেখছেন। সম্প্রতি প্রকাশিত ইপসোস বিভিএ-এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৩ হাজার ৮০০ তরুণের মধ্যে ৫১ শতাংশ জানিয়েছেন, মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত সমস্যা নিয়ে
বাংলাদেশ পাওয়ার অ্যান্ড লাইটিং এক্সপো (বিপিএলএক্স) ২০২৬-এ দেশের শীর্ষ বিদ্যুৎ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড তাদের সর্বাধুনিক বিদ্যুৎ প্রযুক্তি পণ্য প্রদর্শন করেছে। এ প্রদর্শনীতে জ্বালানি খাতের ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা আলোচনা ও বিশ্লেষণ করেন।
প্রযুক্তি খাতে শীর্ষে থাকা পাঁচ জায়ান্টের ব্যক্তিগত জীবন, সংগ্রাম ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। ইলন মাস্ক: ব্যর্থতা পেরিয়ে শীর্ষে, পরিবারে বিশেষ গুরুত্ব: বিশ্বের শীর্ষ ধনকুবেরদের একজন ইলন মাস্ক ছোটবেলা থেকেই প্রযুক্তিতে পারদর্শী; ১৩ বছর বয়সে সফটওয়্যার তৈরি করেন এবং ১৭ বছর