আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৪ জানুয়ারী ২০২৬: ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কথিত গ্রেপ্তার করার ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রের ভেতরেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে কয়েক মাস ধরে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটে। ওয়াশিংটন ডিসিতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের মধ্যে এ নিয়ে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে।
শনিবার ডেমোক্র্যাট দলের আইনপ্রণেতারা দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা ও এর প্রেসিডেন্টের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পদক্ষেপের কঠোর নিন্দা জানান। তাদের দাবি, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করেছে এবং কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই সামরিক অভিযান চালানো হয়েছে। অন্যদিকে, ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্যরা এই হামলাকে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ঠেকাতে প্রশাসনের প্রচেষ্টার অংশ হিসেবে সমর্থন জানিয়েছেন।
ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান রাশিদা তালিব সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ট্রাম্পের উসকানি ছাড়াই ভেনেজুয়েলায় বোমা হামলা এবং দেশটির প্রেসিডেন্টকে অপহরণ আন্তর্জাতিক আইন ও যুক্তরাষ্ট্রের সংবিধানের গুরুতর লঙ্ঘন। তিনি এসব পদক্ষেপকে একটি বেপরোয়া রাষ্ট্রের কাজ বলে উল্লেখ করেন এবং বলেন, আমেরিকান জনগণ বিদেশে আরেকটি সরকার পরিবর্তনের যুদ্ধ চায় না।
ডেমোক্র্যাট সিনেটর অ্যান্ডি কিম অভিযোগ করেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত মাসে সিনেট ব্রিফিংয়ে আইনপ্রণেতাদের কাছে মিথ্যা বলেছিলেন। তখন তারা বলেছিলেন, ভেনেজুয়েলার ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্য সরকার পরিবর্তন নয়। কিম বলেন, তিনি তখনই এই বক্তব্য বিশ্বাস করেন নি এবং এখন স্পষ্ট হয়েছে যে কংগ্রেসের কাছে মিথ্যা বলা হয়েছে। তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী সশস্ত্র সংঘাতে জড়াতে যে অনুমোদন প্রয়োজন, ট্রাম্প তা এড়িয়ে গেছেন, কারণ প্রশাসন জানে, আমেরিকান জনগণ আরেকটি যুদ্ধে জড়াতে চায় না। কিমের মতে, এই হামলা শক্তির পরিচয় নয় এবং এটি কোনো সুস্থ পররাষ্ট্রনীতিও নয়। তিনি সতর্ক করেন, এতে ভেনেজুয়েলা ও গোটা অঞ্চলে থাকা আমেরিকানদের ঝুঁকি বাড়বে এবং বিশ্বনেতাদের কাছে ভয়ংকর বার্তা যাবে।
মার্কিন প্রতিনিধি পরিষদের প্রতিরক্ষা বিষয়ক অ্যাপ্রোপ্রিয়েশনস সাবকমিটির শীর্ষ ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান বেটি ম্যাককলাম ট্রাম্পকে অবিলম্বে ভেনেজুয়েলায় হামলা বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলো স্পষ্টতই অবৈধ। তার ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নয় এবং কংগ্রেস এই অঞ্চলে শক্তি প্রয়োগের অনুমোদন দেয় নি। তিনি রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসনকে এই নিয়ন্ত্রণহীন প্রেসিডেন্টকে লাগাম পরাতে প্রতিনিধি পরিষদের অধিবেশন পুনরায় ডাকার আহ্বান জানান।
ডেমোক্র্যাট সিনেটর রুবেন গালেগো বলেন, এই যুদ্ধ অবৈধ। তার মতে, এক বছরেরও কম সময়ে যুক্তরাষ্ট্র বিশ্ব পুলিশের ভূমিকা থেকে বিশ্ব মস্তানে পরিণত হয়েছে, যা লজ্জাজনক। তিনি বলেন, ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো কারণ নেই। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জিম ম্যাকগভর্ন কংগ্রেসের নজরদারির অভাব নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই এবং অধিকাংশ আমেরিকানের বিরোধিতা সত্ত্বেও ট্রাম্প ভেনেজুয়েলার ওপর অযৌক্তিক ও অবৈধ হামলা চালিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, স্বাস্থ্যসেবার জন্য অর্থ নেই বলা হলেও যুদ্ধের জন্য নাকি সীমাহীন অর্থ রয়েছে।
রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলাকে আমেরিকান জীবন রক্ষার জন্য একটি সিদ্ধান্তমূলক ও ন্যায্য অভিযান বলে মন্তব্য করেন। রিপাবলিকান সিনেটর মাইক লি, যিনি আগে ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করেছিলেন, জানান যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, নিকোলাস মাদুরোকে ‘গ্রেপ্তার’ করার অভিযান প্রমাণ করে যে প্রেসিডেন্ট ট্রাম্প তার কথা বাস্তবে রূপ দেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষজ্ঞ, বিশ্বনেতা ও মার্কিন আইনপ্রণেতাদের সমালোচনার জবাবে বলেন, যারা এই পদক্ষেপকে অবৈধ বলছেন তাদের উদ্দেশে একটি বার্তা, মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নার্কো-সন্ত্রাসবাদের একাধিক অভিযোগ রয়েছে। কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদে থাকলেই যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ থেকে কেউ রেহাই পেতে পারে না। উল্লেখ্য, শনিবারের হামলার আগে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা দাবি করেছিলেন, ভেনেজুয়েলার তেল ওয়াশিংটনের সম্পত্তি। তারা দেশটির তেল শিল্প জাতীয়করণকে চুরি হিসেবে বর্ণনা করেছিলেন। (আল-জাজিরা)
সংস্কার/ইএমই
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন