আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৯ জানুয়ারী ২০২৬: ভারতের মহারাষ্ট্রে একটি ব্যক্তিগত চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পাওয়ারসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টায় মুম্বই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা দেন অজিত পাওয়ার। মাঝারি মাপের চার্টার্ড বিমানটিতে তার সঙ্গে ছিলেন দুইজন দেহরক্ষী ও দুইজন বিমানের ক্রু। বিমানটি ছিল বম্বার্ডিয়ার এরোস্পেস নির্মিত লিয়ারজেট ৪৫ মডেলের ভিটি-এসএসকে।
সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে গিয়ে ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বিমানবন্দরের ম্যানেজার শিবাজি তাওয়াড়ে জানান, আছড়ে পড়ার পরপরই একাধিক বিস্ফোরণ ঘটে এবং বিশাল আগুন দেখা যায়। এক প্রত্যক্ষদর্শী জানান, অবতরণের সময় থেকেই বিমানটি অস্থির মনে হচ্ছিল। ভেঙে পড়ার পর বিস্ফোরণ হয়, যা ছিল অত্যন্ত বেদনাদায়ক। সংবাদ সংস্থা এএনআইকে জানানো হয়, দুর্ঘটনার পর আগুনের মধ্যেই চার থেকে পাঁচটি অতিরিক্ত বিস্ফোরণ দেখা ও শোনা গেছে।
দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক ফয়েজ আহমেদ কিদওয়াই জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এনসিপির অন্যতম ঘাঁটি বারামতিতে আসন্ন জেলা পরিষদ নির্বাচনের প্রচারে অংশ নিতে যাচ্ছিলেন অজিত পাওয়ার। সেদিন সেখানে তার চারটি সভা করার কথা ছিল।
এই মর্মান্তিক দুর্ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অজিত পাওয়ারের মৃত্যুতে শোক জানিয়ে তাকে জনগণের নেতা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে তার দৃঢ় যোগাযোগ ছিল এবং মহারাষ্ট্রের মানুষের সেবায় তিনি ছিলেন একজন পরিশ্রমী ও সম্মানিত ব্যক্তিত্ব।
সংস্কার/ইএমই
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন