অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার পথ নির্ধারণ করবে গণভোট: বরিশালে আলী রীয়াজ

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ জানুয়ারী ২০২৬: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আসন্ন গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে। তিনি বলেন, বহু সংগ্রামের বিনিময়ে অর্জিত বাংলাদেশের প্রকৃত মালিক জনগণ, আর এই গণভোটের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ পথরেখা তৈরি হবে। দেশজুড়ে গণভোটের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে রোববার ১১ জানুয়ারি ২০২৬ বরিশালের বেলস পার্কে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরিশাল বিভাগের কমিশনার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বিভাগীয় ও জেলা পর্যায়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের প্রথম দিনে বরিশাল বিভাগের ইমামদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত বারো শতাধিক ইমাম অংশ নেন।

সম্মেলনে সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটের মাধ্যমে আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধিরা কীভাবে দেশ পরিচালনা করবেন, তা নির্ধারণের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমরা এমন রাষ্ট্র চেয়েছি যেখানে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে, কিন্তু বিগত ৫৪ বছরেও সে লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি। বিশেষ করে গত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসন, নিপীড়ন ও অত্যাচার প্রমাণ করেছে, এই ব্যবস্থার পরিবর্তন ছাড়া এগোনো সম্ভব নয়।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকবে এবং সবাই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, তবে আগামীর দেশ কেমন হবে, এ বিষয়ে সবার ঐক্যমত্য প্রয়োজন। গণভোট নিয়ে সংশয়ের কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, সাধারণ নির্বাচনে যেমন প্রার্থী নির্বাচন করা হয়, তেমনি গণভোটের মাধ্যমে জুলাই সনদের ভিত্তিতে দেশ গড়ার পথে এগিয়ে যাওয়া হবে। একটি সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে গণভোটে অংশ নেওয়া এবং এ বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করার আহ্বান জানান অধ্যাপক আলী রীয়াজ।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এক খুনি মাফিয়াকে বিতাড়িত করে দেশের মালিকানা পুনরুদ্ধার ও সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, আসন্ন গণভোট দেশ গড়ার পথে পরবর্তী বড় ধাপ। এই গণভোট ব্যর্থ হলে সেই খুনি মাফিয়া আবার ফিরে আসতে পারে, তাই গণভোট সফল করার কোনো বিকল্প নেই। তিনি অভিযোগ করেন, পলাতক ফ্যাসিস্টরা লুটের অর্থ ব্যবহার করে অপপ্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব মিথ্যাচারের বিরুদ্ধে আলেম সমাজকে সত্য তথ্য তুলে ধরে ভোটারদের সংশয় দূর করার আহ্বান জানান তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন বলেন, সত্য প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছরে আলেম সমাজ অনেক নির্যাতন ও জুলুমের শিকার হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার দেশের ভবিষ্যৎ রূপ নির্ধারণের সুযোগ এসেছে এবং আসন্ন গণভোটে আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে আরও বক্তব্য দেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল নিজামী এবং ইসলামিক ফাউন্ডেশন বরিশালের পরিচালক মো. নূরুল ইসলাম।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন