আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৩ মে ২০২৬ শনিবার: চার সপ্তাহের ধারাবাহিক আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি জাতিসংঘের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ও নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলন। ফলে বৈশ্বিক নিরাপত্তা ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ এই সম্মেলন শেষ হয়েছে কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই।
শুক্রবার সম্মেলনের সভাপতি ও ভিয়েতনামের কূটনীতিক দো হুং ভিয়েত আনুষ্ঠানিকভাবে সম্মেলনের ব্যর্থতার ঘোষণা দেন। তিনি জানান, ব্যাপক প্রচেষ্টা চালানো হলেও মূল বিষয়গুলোতে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐকমত্য গড়ে ওঠেনি। এ কারণে চূড়ান্ত প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হওয়ার জন্যও উপস্থাপন করা হয়নি।
বিশ্বজুড়ে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কার মধ্যে এবারের সম্মেলনে মূলত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি-এর কার্যকারিতা ও বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। আন্তর্জাতিক কূটনীতিতে এই চুক্তিকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। এর আগে ২০১৫ ও ২০২২ সালের পুনর্মূল্যায়ন সম্মেলনও ব্যর্থ হয়েছিল।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, সম্মেলনে একটি সমঝোতা খসড়া তৈরি হলেও বারবার সংশোধনের ফলে সেটি অনেকটাই দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত সেই খসড়ার বিষয়েও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একমত হওয়া সম্ভব হয়নি।
বিশেষজ্ঞদের মতে, টানা তৃতীয়বারের মতো এনপিটি পুনর্মূল্যায়ন সম্মেলন ব্যর্থ হওয়ায় চুক্তিটি কার্যকর থাকলেও এর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক গুরুত্ব কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রিচার্ড গোয়ান বলেন, বর্তমান বৈশ্বিক সংঘাত, ভূরাজনৈতিক উত্তেজনা এবং পারমাণবিক অস্ত্র বিস্তারের বাস্তবতার সঙ্গে সম্মেলনের আলোচ্য নথিগুলোর সম্পর্ক ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।
চূড়ান্ত খসড়ায় ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার আহ্বান অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে বিষয়টি বিতর্কিত হওয়ায় সদস্য দেশগুলোর মধ্যে মতভেদ দেখা দেয়। সর্বশেষ খসড়ায় শুধু উল্লেখ করা হয় যে, তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না।
অন্যদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ এবং কোরীয় উপদ্বীপকে নিরস্ত্রীকরণের আওতায় আনার আহ্বান শেষ পর্যন্ত খসড়া থেকে বাদ দেওয়া হয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিয়ে আলোচনার আহ্বানও চূড়ান্ত নথিতে রাখা হয়নি। ‘নিউ স্টার্ট’ নামে পরিচিত চুক্তিটির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে এটি বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অস্ত্রভাণ্ডার সীমিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
হেলোইজ ফায়েত বলেন, দুর্বল করা চূড়ান্ত খসড়াতেও রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন পারমাণবিক পরীক্ষা, অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ এবং পারমাণবিক স্থাপনায় হামলার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।
বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে বড় শক্তিগুলোর মধ্যে আস্থার সংকট আরও গভীর হয়েছে। ফলে এনপিটি কাঠামোর কার্যকারিতা বজায় রাখা এবং নতুন অস্ত্র প্রতিযোগিতা ঠেকানো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
সংস্কার/ইএমই
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন