অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বিশ্বে প্রথমবার স্টারলিংক জ্যাম করল ইরান : ইন্টারনেটেও নিয়ন্ত্রণ

ছবি : সংগৃহীত

সংস্কার ১৪ জানুয়ারী ২০২৬: বিশ্বের প্রথম দেশ হিসেবে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট কার্যত অচল করে দিয়েছে ইরান। ইলন মাস্কের মালিকানাধীন এই সেবা এতদিন জ্যাম করা প্রায় অসম্ভব বলে মনে করা হলেও সামরিক জ্যামার ব্যবহার করে ইরান তা বন্ধ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উসকানিতে শুরু হওয়া বিক্ষোভের মধ্যে গুজব ছড়ানো ঠেকাতে ইরান সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখে। এরপর বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগে স্টারলিংক বিনামূল্যে ইন্টারনেট দিতে শুরু করলে সামরিক জ্যামার ব্যবহার করে স্যাটেলাইট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ নজিরবিহীন ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা মিয়ান গ্রুপ-এর ডিজিটাল অধিকার বিষয়ক পরিচালক আমির রাশিদি জানান, গত ৮ জানুয়ারি থেকে মোতায়েন করা সামরিক-গ্রেড জিপিএস জ্যামার দেশের কিছু এলাকায় স্টারলিংকের কার্যকারিতা ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছে। সংস্থাটি ইরানের ইন্টারনেট সেন্সরশিপ ও ডিজিটাল অধিকার নিয়ে কাজ করে।

এদিকে তেহরান হোয়াইট লিস্ট বা শ্বেততালিকা ব্যবস্থা চালু করেছে। এতে সরকারপন্থী গণমাধ্যম বেছে বেছে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও সাধারণ নাগরিকরা কার্যত বিচ্ছিন্ন। এমনকি দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট চললেও আয়াতুল্লাহ আলী খামেনির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নিয়মিত পোস্ট দেওয়া হচ্ছে।

স্টারলিংক মূলত সেন্সরশিপ মোকাবিলার জন্যই তৈরি, হাজার হাজার লো-আর্থ অরবিট স্যাটেলাইট, পরিবর্তনশীল ফ্রিকোয়েন্সি এবং ভূ-কাঠামোর ওপর নির্ভরশীল না থাকায় এটি অধিকারকর্মী, সাংবাদিক ও ব্ল্যাকআউট পরিস্থিতিতে থাকা বাহিনীর জন্য ভরসা হিসেবে বিবেচিত ছিল। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের শুরুতে রাশিয়া এই সেবা জ্যাম করার চেষ্টা করলেও স্পেসএক্স দ্রুত সফটওয়্যার আপডেটে তা প্রতিহত করে। তবে এবার মস্কো যেখানে ব্যর্থ হয়েছিল, তেহরান সেখানে সফল হয়েছে বলে মনে করা হচ্ছে।

ইলন মাস্ক ইউক্রেনে রুশ আক্রমণের পর সেখানে টার্মিনাল পাঠান এবং ২০২২ সালের মাহসা আমিনি বিক্ষোভের সময় ইরানের ওপর স্টারলিংকের বিম সক্রিয় করেন। তখন থেকেই এটি সেন্সরশিপ-মুক্ত সংযোগের প্রতীক হয়ে ওঠে, ইরান এখন সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে।

এর প্রভাব ইরানের বাইরে বিস্তৃত হতে পারে। মিয়ানমার, সুদানসহ সংঘাতপূর্ণ অঞ্চলে বিদ্রোহী, ত্রাণকর্মী ও সাংবাদিকদের জন্য স্টারলিংক গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইরানের এই জ্যামিং কৌশল ছড়িয়ে পড়লে সেবাটি আরও অনির্ভরযোগ্য হয়ে উঠতে পারে। তবে স্টারলিংক পুরোপুরি বন্ধ হয়নি। রয়টার্স ১২ জানুয়ারি জানায়, ইরানের ভেতরে তিনজন ব্যবহারকারী নিশ্চিত করেছেন, কিছু এলাকায়, বিশেষ করে সীমান্ত শহরগুলোতে সেবা এখনও কাজ করছে।

স্টারলিংক টার্মিনাল স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হতে জিপিএস সিগন্যালের ওপর নির্ভর করে। এই সিগন্যাল বিঘ্নিত করে ইরানি কর্তৃপক্ষ সরাসরি স্যাটেলাইটে হাত না দিয়েই ডিভাইসগুলো অকেজো করছে। ইরান ওয়্যার-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এবার অত্যাধুনিক জিপিএস জ্যামিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা চীন বা রাশিয়া থেকে সরবরাহ করা হয়ে থাকতে পারে। এই প্রযুক্তি কৃত্রিম উপগ্রহের সিগন্যাল দুর্বল করে দেয়। রাশিয়া ২০১৪ সাল থেকে এ প্রযুক্তি ব্যবহার করছে এবং ২০২২ সালে ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাঠানো জিপিএস, স্টারলিংক ও ড্রোন সেবা বিকল করেছিল। চীনও বাইদু স্যাটেলাইটের পাশাপাশি অ্যান্টি-জিপিএস প্রযুক্তিতে বড় অঙ্কের বিনিয়োগ করেছে। সূত্র: রয়টার্স।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নিষিদ্ধ

শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭

উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস

হাজিদের জন্য বাদশাহ সালমানের উপহার : ৮০ ভাষায় ১৯ লাখ কুরআন

হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী

যুক্তরাষ্ট্র-সমন্বয়ে ইরানে আরব আমিরাতের হামলা : উপসাগরে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি