অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বিরোধীদের পার্লামেন্টে নিতে পরিকল্পনা ছিল : হারুনুর রশিদ

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ মার্চ ২০২৬:  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি আসনে ফলাফল নিয়ে নানা প্রশ্ন রয়েছে।  শনিবার ৭ মার্চ ২০২৬ স্থানীয় বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

হারুনুর রশিদ বলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম পরওয়ার এবং ঢাকার জামায়াতের আমির দুজনই নির্বাচনে পরাজিত হয়েছিলেন। একইভাবে এনসিপির প্রধান নাহিদ ইসলামের পরাজয়ের খবরও গণমাধ্যমে দেখা গেছে। কিন্তু পরে সামান্য ব্যবধানে তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তার মতে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা যদি এসব আসনে পরাজিত হতো, তাহলে তাদের সংসদে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ত। তাই বিরোধী দলকে সংসদে নেওয়ার জন্য সরকারের একটি ‘মেটিকুলাস ডিজাইন’ থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।  নিজের নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে হারুনুর রশিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে এখন অনেক জায়গায় রাজাকারদের জেলা হিসেবে পরিচয় করানো হচ্ছে। জেলার তিনটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিপুল ভোটে জয় পেয়েছেন।

তিনি বলেন, নবাবগঞ্জ ও শিবগঞ্জে জামায়াতের কিছু ভোটব্যাংক রয়েছে এটি সত্য। কিন্তু নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট এলাকায় জামায়াত সাধারণত তৃতীয় অবস্থানে থাকে। তারপরও সেখানে তাদের জয়ী করা হয়েছে বলে তিনি দাবি করেন।  হারুনুর রশিদ আরও বলেন, সরকারের কোনো পরিকল্পনা ছিল কি না, তা ভবিষ্যতে পরিষ্কার হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোটের হার, নির্বাচনের পরিবেশ এবং কারা নির্বাচিত হন, এসব বিষয় দেখলেই অনেক কিছু বোঝা যাবে।

তিনি নির্বাচনের পরিসংখ্যান তুলে ধরে বলেন, পৌর এলাকায় জামায়াত পেয়েছে ৬৯ হাজার ভোট, আর ধানের শীষ পেয়েছে ৩৬ হাজার ভোট। এই ব্যবধানকে তিনি আকাশচুম্বী বলে মন্তব্য করেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

সংবাদপত্রের স্বাধীনতা ও মানোন্নয়নে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা

বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান : ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বিএনপির দেশব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা

ঢাকা উত্তর সিটির ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত