আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার ০৬ ডিসেম্বর ২০২৫: কুড়িগ্রামের নাগেশ্বরীর ভিতরবন্দ সুকানদিঘী এলাকায় শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫, ভোরে এক বিরল হিমালয় গৃধিনী শকুনকে দেখতে পেয়ে স্থানীয়রা বিস্মিত হয়ে ওঠে। ছোট একটি গাছের ডালে নিশ্ছিদ্রভাবে বসে থাকা বিশালাকৃতির এই পাখিটিকে প্রথমে উড়াতে চেষ্টা করলেও কোনো সাড়া দেয়নি। পরে কৌতূহলী গ্রামবাসী এটিকে সতর্কভাবে ধরে বস্তায় ভরে নিরাপদে রাখে।
ঘটনার পরপরই গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের এক স্থানীয় স্বেচ্ছাসেবী বিষয়টি বন বিভাগকে জানান। সংবাদ পাওয়ার পর গ্রীন ভিলেজের সহায়তায় বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শকুনটিকে নিয়ে আসে। এলাকাবাসীরা জানান, দুর্বল হয়ে পড়ায় শকুনটি উড়তে পারছিল না এবং ক্লান্ত শরীর টেনে গাছের ডালেই স্থির হয়ে ছিল। বন বিভাগের হাতে তুলে আনার পর আগ্রহী জনতার ঢল নামে। বহু বছরের মধ্যে এ অঞ্চলে শকুনের উপস্থিতি প্রায় বিলীন হয়ে যাওয়ায় সবাই এমন দৃশ্য দেখে অত্যন্ত চমকিত। অনেকে বলেন, অতীতে মৃত প্রাণীর মাংস খেতে মাঝে মাঝে শকুন দেখা গেলেও এখন আর এ দৃশ্য চোখে পড়ে না। তাই পাখিটি হয়তো দিকভ্রান্ত হয়ে কিংবা খাদ্যের সন্ধানে কুড়িগ্রামে এসে পড়েছে। শিশু দর্শনার্থীরা টিভির কার্টুনে দেখা শকুনের সঙ্গে বাস্তবের এই বিশাল পাখিকে তুলনা করে আনন্দে মেতে ওঠে।
শকুনটি দেখতে আসা দর্শনার্থী আলামিন জানান, এ এলাকায় শকুন পাওয়া খুবই বিরল, তাই খবর শুনেই দেখতে চলে এসেছেন। বন বিভাগের কর্মকর্তারা জানান, পাখিটিকে রংপুর বন বিভাগে পাঠানো হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা শেষে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে। গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম রশিদ আলী জানান, উদ্ধার হওয়া পাখিটি হিমালয় গৃধিনী প্রজাতির শকুন। হিমালয়ের নিকটবর্তী অঞ্চলে বাস করায় শীতের প্রভাব অথবা দিকভ্রমের কারণে এটি বাংলাদেশে ঢুকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
সংস্কার/ইএফহ
রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের পরিবেশ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা
ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে একদিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের