অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বিদেশি পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার ব্যয় বহনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

ছবি : সংগৃহীত

সংস্কার ০৭ জানুয়ারী ২০২৬: বাংলাদেশের নির্বাচনব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে এমন কর্তৃত্ববাদী চর্চা অব্যাহত রেখে বিদেশি পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার ব্যয় বহনের যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) নিয়েছে, তা অপরিণামদর্শী, বৈষম্যমূলক এবং স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি করে নিরপেক্ষ পর্যবেক্ষণের পরিপন্থী বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এ সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়ানোর যুক্তিতে বিদেশি পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার খরচ বহনের ইসির সিদ্ধান্ত শেষ পর্যন্ত হিতে বিপরীত হবে। তিনি বলেন, এ সিদ্ধান্ত যে বৈষম্যমূলক, তা অনুধাবনে ইসির ব্যর্থতায় টিআইবি বিস্মিত হয়েছে।

ড. ইফতেখারুজ্জামান প্রশ্ন তোলেন, বিদেশি পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার ব্যয় বহন করা হলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও একই ব্যবস্থা কেন প্রযোজ্য হবে না, এই প্রশ্নের জবাব ইসি কীভাবে দেবে। তিনি বলেন, এ সিদ্ধান্ত কার্যকর হলে একদিকে সুযোগ-সুবিধা পাওয়া পর্যবেক্ষকরা ভাড়াটে হিসেবে পরিগণিত হওয়ার ঝুঁকিতে থাকবেন, অন্যদিকে তারা ইসির আতিথেয়তায় থেকে স্বার্থের দ্বন্দ্বমুক্ত হয়ে কতটা স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন মূল্যায়ন করতে পারবেন, তা নিয়ে গুরুতর সন্দেহ থাকবে।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, পর্যবেক্ষকদের কাজের মধ্যে নির্বাচন কমিশনের ভূমিকাও মূল্যায়ন করা রয়েছে। সেই মূল্যায়ন ইসির আতিথেয়তায় থেকে কতটা নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্তভাবে করা সম্ভব, এই প্রশ্ন থেকেই যাবে।

বিদেশি পর্যবেক্ষকদের উদ্দেশে প্রশ্ন তুলে ড. ইফতেখারুজ্জামান বলেন, তারা কোন যুক্তিতে ইসি বা বাংলাদেশ সরকারের অর্থায়নে এমন দায়িত্ব গ্রহণ করতে চাইবেন। নৈতিক মানদণ্ড ও স্বার্থের দ্বন্দ্ব বিবেচনায় এ ধরনের আতিথেয়তা গ্রহণ করে তারা কি নির্বাচন কমিশনসহ সার্বিকভাবে নির্বাচনের বস্তুনিষ্ঠ, নির্মোহ, পক্ষপাতহীন ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত মূল্যায়ন করতে পারবেন, নিয়েও প্রশ্ন রয়েছে। টিআইবি আশা প্রকাশ করে যে, বিদেশি পর্যবেক্ষকরা ইসির এ ধরনের আতিথেয়তা গ্রহণ থেকে বিরত থাকবেন এবং স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবেন। বিবৃতিতে আরও বলা হয়, ২০০৮ বা তার আগে রাষ্ট্রের অর্থ অপচয় করে নির্বাচনকে বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপনের এমন প্রচেষ্টার প্রয়োজন হয়নি। অথচ ২০১৮ ও ২০২৪ সালে বিদেশিদের সুযোগ-সুবিধা দেওয়ার প্রয়োজন কেন হয়েছিল, বিষয়ে নির্বাচন কমিশনের আগে আত্মজিজ্ঞাসা করা উচিত।

ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে বিদেশি পর্যবেক্ষকদের সুযোগ-সুবিধা দেওয়ার পতিত সরকারের প্রচেষ্টা কতটা সফল হয়েছিল, তা থেকে শিক্ষা নেওয়া জরুরি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন