অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বিটিভিকে আঠারো কোটি মানুষের চ্যানেল হিসেবে গড়ে তুলতে হবে

ছবি : সংগৃহীত

সংস্কার ১ ফেব্রুয়ারী ২০২৬: তথ্য ও সম্প্রচার, পরিবেশ, জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) আঠারো কোটি মানুষের চ্যানেল হয়ে উঠতে হবে। মানুষের প্রত্যাশা ও সময়ের চাহিদা অনুযায়ী বিটিভির সব কর্মসূচির পরিকল্পনা ও বা স্তবায়ন জরুরি হলেও এ কাজ এখনো পুরোপুরি করা যায়নি বলে তিনি মন্তব্য করেন।

রোববার ঢাকার রামপুরায় বিটিভি কার্যালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসিন উপস্থিত ছিলেন।  উপদেষ্টা বলেন, বিটিভি শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়; এটি ইতিহাস ও ঐতিহ্যের ধারক। বিটিভি দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ, যাকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

তিনি জানান, আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিটিভিকে সব রাজনৈতিক দলের প্রতি নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব করা যাবে না। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে বিটিভির আধুনিকায়ন প্রয়োজন। মানুষের পরিবর্তিত চাহিদা বিবেচনায় অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনায় আরও সৃজনশীল হতে হবে।

চ্যানেলের কার্যক্রম গতিশীল করতে শূন্য পদ পূরণে কার্যকর পদক্ষেপ, বাজেটের সর্বোত্তম ব্যবহার এবং বার্ষিক ক্রয় পরিকল্পনা সময়মতো বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি বিটিভির সব স্তরের কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার আহ্বান জানান এবং পরবর্তী সরকারের জন্য বাস্তবায়নযোগ্য একটি স্মার্ট চার্টার অব ডিমান্ড প্রস্তুত রাখার পরামর্শ দেন।

মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, সময়ের চাহিদা অনুযায়ী বিটিভিতে একটি সোশ্যাল মিডিয়া উইং চালু করা প্রয়োজন। সেখানে নিয়মিত জনবলের পাশাপাশি চুক্তিভিত্তিতে তরুণদের যুক্ত করে সময়োপযোগী কনটেন্ট তৈরির সুযোগ রাখা উচিত। মতবিনিময় সভায় বিটিভি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা বিটিভির নিউজরুম, স্টুডিও, কন্ট্রোল প্যানেল, লাইব্রেরিসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন