অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বিএনপির সর্বাধিক ৩৩১ মনোনয়ন জমা : বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত

 ছবি : সংগৃহীত

সংস্কার ০১ জানুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই বাছাই প্রক্রিয়া চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। ইসির তথ্যমতে, নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৩৪০৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৫১টি রাজনৈতিক দলের ২ হাজার ৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ২ হাজার ৯১ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ৪৭৮ জন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা বিভাগে ৪৪২টি।

৩০০ সংসদীয় আসনের মধ্যে রাজনৈতিক দলগুলোর  সর্বাধিক ৩৩১টি মনোনয়নপত্র জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরপর রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৭৬টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি, জাতীয় পার্টি (জাপা) ২২৪টি, গণঅধিকার পরিষদ ১০৪টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪৪টি। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৭৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে ৯টি রাজনৈতিক দলের কোনো প্রার্থী নিজ দল থেকে মনোনয়নপত্র জমা দেন নি।

মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। আগামী ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং সেদিনই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। যারা প্রতীক পাবেন, তারাই ভোটের মাঠে থাকবেন। বিএনপি, জামায়াত ও এনসিপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ২৪টি, জাতীয় পার্টি (জেপি) ১৩টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৬৫টি, গণতন্ত্রী পার্টি ১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৭টি, জেএসডি ৩১টি, জাকের পার্টি ৭টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ৪১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ৩টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১টি, বাংলাদেশ মুসলিম লীগ ১৪টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ২৩টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৫টি, গণফোরাম ২৩টি, গণফ্রন্ট ৬টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ১টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ২২টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ৩টি, ইসলামী ঐক্যজোট ৩টি, বাংলাদেশ খেলাফত মজলিস ৯৪টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ২৭টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ৩টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ৭টি এবং খেলাফত মজলিস ৬৮টি মনোনয়ন জমা দিয়েছে।

এ ছাড়া বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ৭টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ২০টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ৯টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ৮টি, বাংলাদেশ কংগ্রেস ১৮টি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ৪২টি, বাংলাদেশ জাসদ ৯টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ২১টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৫৩টি, নাগরিক ঐক্য ১১টি, গণসংহতি আন্দোলন ১৮টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ৯টি, বাংলাদেশ লেবার পার্টি ১৯টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ১৩টি, সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ৩০টি, জনতার দল ২৩টি, আমজনতার দল ১৭টি, বাংলাদেশ সমঅধিকার পার্টি ১টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ৬টি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরশ্রমিক দল থেকে ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবারের নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না। ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মোল্লা জানান, ৩০০ আসনে মোট ২৫৬৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ৪৭৮টি স্বতন্ত্র প্রার্থীর এবং বাকি মনোনয়নগুলো রাজনৈতিক দলের প্রার্থীদের। তিনি বলেন, আগে প্রকাশিত প্রাথমিক হিসাবে কিছু প্রার্থীর তথ্য একাধিকবার অন্তর্ভুক্ত হওয়ায় সংখ্যা বেশি দেখানো হয়েছিল, যা পরে সংশোধন করা হয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন