আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৬ মার্চ ২০২৬: রাজধানী ঢাকার বায়ুদূষণ আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার (৬ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা। শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ৩১৯, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত এবং এতে সবার জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি রয়েছে।
এর আগের দিন একই সময়ে স্কোর ছিল প্রায় ৩৩১। কিছুটা কমলেও দূষণের মাত্রা এখনও খুব বেশি। শুষ্ক আবহাওয়া ও বৃষ্টির অভাবে পিএম২.৫ কণা বাতাসে জমে থাকছে। যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ, ইটভাটা, শিল্প নির্গমন এবং শীতকালীন ধুলাবালি দূষণের প্রধান কারণ।
সর্বশেষ তালিকায় শীর্ষ ১০ দূষিত শহর হলো—ঢাকা (৩১৯), লাহোর (২৫৪), হ্যানয় (১৯১), কামপালা (১৭৯), ইয়াঙ্গুন (১৭৪), কলকাতা (১৭১), দিল্লি (১৬৮), কাঠমান্ডু (১৬৬), কুয়েত সিটি (১৫৯) ও চিয়াং মাই (১৫৯)।
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে ঝুঁকিপূর্ণ ধরা হয়।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, এ অবস্থায় বাইরে গেলে এন৯৫ মাস্ক ব্যবহার করা, অপ্রয়োজনীয় বাইরে যাওয়া ও ব্যায়াম কমানো, জানালা বন্ধ রাখা, এয়ার পিউরিফায়ার ব্যবহার করা এবং শিশু, বয়স্ক ও অসুস্থদের বাড়তি যত্ন নেওয়া উচিত। বায়ুদূষণ কমাতে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
সংস্কার/ইএমই
জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন
দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব
দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন