অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বাধ্যতামূলক অবসরে আরও ১৭ পুলিশ কর্মকর্তা : প্রজ্ঞাপন জারি

ছবি : সংগৃহীত

সংস্কার ৪ মে ২০২৬ সোমবার: সরকারি চাকরি আইন অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের আরও ১৭ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন মফিজ উদ্দিন আহমেদ (ডিআইজি, অ্যান্টি টেররিজম ইউনিট), ইমতিয়াজ আহমেদ (ডিআইজি, হাইওয়ে পুলিশ), মো. হাবিবুর রহমান (ডিআইজি, সিআইডি), সালেহ মোহাম্মদ তানভীর (ডিআইজি, পুলিশ অধিদপ্তর, বর্তমানে এনডিসি কোর্সে প্রশিক্ষণরত), মো. হারুন-অর-রশীদ (পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর), এস এম আখতারুজ্জামান (ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ), হায়দার আলী খান (কমান্ড্যান্ট, পিটিসি নোয়াখালী), মো. মাহবুব রহমান ভূইয়া (কমান্ড্যান্ট, পিটিসি খুলনা), রুহুল আমিন (ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ), মো. রফিকুল হাসান গনি (ডিআইজি, হাইওয়ে পুলিশ), মো. মিজানুর রহমান (ডিআইজি, পুলিশ অধিদপ্তর), মো. মজিদ আলী (ডিআইজি, সিআইডি, বদলির আদেশপ্রাপ্ত), কাজী জিয়া উদ্দিন (ডিআইজি, পুলিশ অধিদপ্তর, বদলির আদেশপ্রাপ্ত), মো. গোলাম রউফ খান (ডিআইজি, রেলওয়ে পুলিশ), শেখ মোহাম্মদ রেজাউল হায়দার (কমান্ড্যান্ট, পিটিসি রংপুর), রাখফার সুলতানা খানম (ডিআইজি, হাইওয়ে পুলিশ) এবং ফারহাত আহমেদ (পুলিশ সুপার, রেলওয়ে পুলিশ; সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি)।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ২২ এপ্রিল ১১ জন ডিআইজি ও ২ জন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ড. এ এফ এম মাসুম রব্বানী, এ জেড এম নাফিউল ইসলাম, মনিরুল ইসলাম ও আবু কালাম ছিদ্দিক উল্লেখযোগ্য।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন