অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিলের দাবি টিআইবির

ছবি : সংগৃহীত

সংস্কার ৫ মার্চ ২০২৬: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, একজন ব্যবসায়ী ও বিতর্কিত ব্যক্তিকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। তাই তার পরিবর্তে যোগ্য ও বিতর্কমুক্ত একজন দক্ষ ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য: টিআইবির সুপারিশ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, দেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কিছু নতুন উদ্যোগ নিয়েছে, তবে এ বিষয়ে এখনই মন্তব্য করতে চায় না টিআইবি। সদ্য বিদায়ী দুদক চেয়ারম্যানের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ অনুযায়ী দুদকের গঠন ও কার্যাবলি নির্ধারিত আছে এবং সরকার নিরপেক্ষ একজন ব্যক্তিকে দুদকের চেয়ারম্যানসহ অন্যান্য পদে নিয়োগ দেবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং পরিচালক (গবেষণা) মো. বদিউজ্জামান।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জুন থেকে বাড়ছে বিদ্যুতের খুচরা দাম : গড়ে বাড়তে পারে ২০ শতাংশ

ঈদুল আজহার পর দেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্য বাড়তি ব্যয়ের চাপ আসছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিগগিরই বিদ্যুতের নতুন খুচরা মূল্য ঘোষণা করতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গড়ে প্রায় ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এবং নতুন ট্যারিফ জুন মাস থেকেই কার্যকর হবে। তবে নিম্ন আয়ের গ্রাহকদের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৩ লাখ ডলারের নতুন সহায়তা ফিনল্যান্ডের

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন করে ২০ লাখ ইউরো, অর্থাৎ প্রায় ২৩ লাখ মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করেছে ফিনল্যান্ড। বিশ্বজুড়ে মানবিক সহায়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে এই অনুদানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রবিবার এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য জানায়। সংস্থাটির মতে,

৮০০ কোটি ইউরো পাচার অভিযোগে সাইপ্রাসে এস আলমের বাড়ি জব্দ

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশের শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন একটি সম্পত্তি জব্দ করেছে সাইপ্রাস কর্তৃপক্ষ। ব্যাংক জালিয়াতি, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান আন্তর্জাতিক তদন্তের

রাজস্ব সংকট : টিনধারী ৭২ লাখ ব্যক্তি আয়কর জমা দেন না

দেশের ১ কোটি ২৮ লাখ টিনধারীর মধ্যে ৭২ লাখ ব্যক্তি আয়কর জমা দেন না এবং ৪৬ লাখ রিটার্নও দাখিল করেন না বলে জানিয়েছেন কানাডাভিত্তিক অর্থনীতিবিদ ড. খান জহিরুল ইসলাম। তিনি বলেন, কর আদায়ের দুর্বলতা বাংলাদেশের রাজস্ব খাতের অন্যতম বড় সমস্যা।