অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বরিশালে জমিয়াতুল মোদার্রেছীনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ছবি : ইন্টারনেট

সংস্কার ১৮ নভেম্বর ২০২৫: বেসরকারী শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদার্রেছীনর সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে দেশে সমৃদ্ধশালী ইসলামী মূল্যবোধসম্পন্ন সরকার দরকার। যাতে ইসলাম সমৃদ্ধ হয়। ইসলাম দুর্বল হলে মাদ্রাসা শিক্ষাও দুর্বল হবে। তাই আমাদের অনুকুলের একটি সরকার দরকার। যারা ইসালামী মূল্যবোধকে লালন করবে। তবে গণভোটের বিষয় জনমনে এখনো বিভ্রান্তি কাটেনি। সেটা সরকার ঠিক করবে। নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণ হলে অন্য দাবি দাওয়াও আদায় করা যাবে। তিনি মঙ্গলবার বরিশালে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসিনর বরিশাল অঞ্চলের প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসিনর বরিশাল বিভাগীয় প্রধান সমন্বয়ক ড. মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক-এর সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের মহাসচিব হজরত মাওলানা সাব্বির আহমদ মোমতাজি।

সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এএমএম বাহাউদ্দিন বলেন,খুবই গুরুত্বপূর্ণ সময়ে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সামনে নির্বাচন। দেশে ভয়াবহ আর্থিক সংকট চলছে। আমাদের কাফের ও মোনাফেকদের পার্থক্য বুঝতে হবে। তারা আমাদের পাশে ও মাথার ওপরে বসে আছে। শিক্ষা মন্ত্রণালয়েও এসব মোনাফেকরা আছে। তারা রোজা আর পুজা এক করে কথা বলছে। তিনি বলেন, যারা আলেম ওলামাদের মূল্যায়ন করবে না, আমরা তাদের সাথে নেই। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল গতকালও বলেছেন,ক্ষমতায় গেলে ইসলামী মূল্যবোধ নিয়ে কাজ করবেন।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে। তিনিও ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার কথা বলেছেন। শহিদ জিয়া সব ইসলামী দলকে পুনরায় রাজনীতি করার সুযোগ বর্তমানে ৩ লাখ শিক্ষক এমপিওভক্ত। ৪০ হাজার মহিলা শিক্ষিকা রয়েছেন। আগামীতে আরো বাড়বে। আলীয়া মাদ্রাসায় ছাত্র সংখ্যা ২৭ লাখের ওপরে। আগামী সরকার যদি ইসলামকে লালন করে,তবে শিক্ষকদের চাকুরি জাতীয়করণ হবে। আমাদের দাবি আদায় সহজ হবে। আলীয়া ও কওমি বলতে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ। আমাদের আলেম সমাজের দায়িত্ব অনেক। এ সমাজ আমাদের ঠিক করতে হবে। দেশের ২০ হাজার দরবার একসাথে কাজ করতে হবে বলেও মনে করেন তিনি। অনেক সমৃদ্ধশালী রাষ্ট্র সঠিক মানব সম্পদ তৈরি করতে পারেনি বলে উল্লেখ করে তিনি এ লক্ষ্যে শিক্ষক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন,যারা ক্ষমতায় যেতে চায় তারা আপনাদের কাছে আসবে। তবে কোনো মোনাফেক দলের ইচ্ছায় এদেশের মানুষ ভোট দেবে না।

মহাসচিব মাওলনা সাব্বির আহমদ মোমতাজী দেশের মাদরাসাসমুহে আরও আরবী শিক্ষক ও কর্মচারির পদ সৃষ্টিরও দাবি জানান। তিনি বলেন,শিক্ষা উপদেষ্টা একজন মোনাফেক। তিনি এখন বলছেন,এমপিওর তালিকা করে যাবেন। পরের সরকার এসে তা বাস্তবায়ন করবে। ওনাকে এটা করতে কে বলেছে বলেও প্রশ্ন রাখেন জমিয়াত সভাপতি।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন,মওলানা সৈয়দ মুহাম্মদ শারাফত আলীম। আলহাজ মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈমের স্বাগত বক্তব্যের পরে ছারছিনা মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা রুহল আমীন আফসারী,মাওলানা মো. খলিলুরর রহমান নেসারাবাদী,মাওলানা আবদুর রব,আলহাজ মাওলানা নেসারুল হক ও ছারছিনা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ড. মাওলানা সৈয়দ মুহাম্মদ শওকত আলীও বক্তব্য রাখেন। মঙ্গলবারের এ সম্মেলনে দক্ষিণাঞ্চলের ৬টি জেলা থেকেই বিপুলসংখ্যক মাদরাসা শিক্ষক যোগদান করেন।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

সংবাদপত্রের স্বাধীনতা ও মানোন্নয়নে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা

বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান : ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বিএনপির দেশব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা

ঢাকা উত্তর সিটির ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত