আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত(সংস্কার ই.ডেস্ক)
এবারের ভয়াবহ বন্যায়
আক্রান্ত অন্যান্য জেলার মত লক্ষ্মীপুরেও বেড়েছে সাপের প্রকোপ। এতে বাড়িঘরে ও পানিতে
হাঁটাচলার সময় গত আগস্টের শেষ ১০ দিনে জেলার বিভিন্ন স্থানে ১১২ জনকে সাপে কেটেছে
বলে জানা গেছে। এর মধ্যে সদর হাসপাতালে ৮০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার
(৩১ আগস্ট) দুপুরে জেলা সিভিল সার্জন (সিএস) আহাম্মদ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয়
সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় বন্যায়
বিস্তীর্ণ এলাকা পানিবন্দি। এতে গর্তে থাকা সাপগুলো লোকালয়ে ছড়িয়ে পড়েছে। এখনো
বন্যার পানি একেবারে না কমায় আতঙ্কে দিন কাটাচ্ছে এসব উপজেলা—বাসী। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অনেকে
সাপে কামড়ের শিকার হয়েছে। জেলা সদরসহ ৪টি হাসপাতালে ১১২ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
এর মধ্যে সদর হাসপাতালে ৮০ জন, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, রামগঞ্জে
১৪ জন ও কমলনগরে ১১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট)
রাতে সদরের চররুহিতা এলাকায় বাড়ি যাওয়ার পথে আহসান হাবিব তুহিন নামে এক যুবককে সাপে
কাটে। তুহিন জানান, রাতে তিনি বাড়ি যাচ্ছিলেন। বাড়ির সামনে পানি জমে থাকায় অন্ধকারে
হঠাৎ তাকে সাপে কাটে। পরে তিনি সদর হাসপাতালে
চিকিৎসা নেন। এখন তিনি সুস্থ আছেন। লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আহাম্মদ কবীর
বলেন, বন্যা পরিস্থিতির কারণে সাপের উপদ্রব বেড়েছে। এখনো পর্যন্ত যাদেরকে সাপে কেটেছে
সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অনেকে ইনজেকশন দেওয়ার পরপরই বাড়ি ফিরেছেন। আবার কয়েকজনকে
২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বন্যার পানি সম্পূর্ণ
নেমে যাবার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে এ বিষয়ের অভিজ্ঞ জনেরা মনে করেন।
রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের পরিবেশ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা
ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে একদিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের