অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

প্রশাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

ছবি : সংগৃহীত

সংস্কার ৫ ফেব্রুয়ারী ২০২৬: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রশাসনের কড়া সমালোচনা করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আপনারা যদি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যান, তাহলে আবার ৫ আগস্ট ফিরে আসবে। ভোট চোরদের হাতে দেশ তুলে দিলে একদিন তারা জনগণের সন্তানদের গুলি করে হত্যার কথাও বলবে বলে অভিযোগ করেন তিনি।

বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এনসিপি সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ। কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ বা মাদকসম্রাটের কাছ থেকে দলটি টাকা নেয়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের আদালতেই তাদের জবাব দিতে হবে।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে এবং মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছে। এসব অনিয়মের জবাব জনগণ ৫ আগস্ট দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, পাঁচশ বা এক হাজার টাকার জন্য একদিন ভালো থাকবেন, নাকি পাঁচ বছর দেশের মালিক হবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত।

সাংবাদিকদের উদ্দেশেও কড়া বক্তব্য দেন তিনি। বলেন, কিছু মিডিয়া দীর্ঘ ১৭ বছর ধরে একটি দলের বন্দনা করেছে এবং তারেক জিয়াকে ব্যর্থ হিসেবে উপস্থাপন করেছে। নিরপেক্ষ না হলে জনগণ তাদের লাল কার্ড দেখাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিন অন্তত ১০টি করে ভোট চাওয়ার আহ্বান জানাতে হবে এবং আগামী ১২ তারিখ সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মো. মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাতেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

সংবাদপত্রের স্বাধীনতা ও মানোন্নয়নে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা

বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান : ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বিএনপির দেশব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা

ঢাকা উত্তর সিটির ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত