অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

প্রশাসক ও ভিসি নিয়োগে গণতান্ত্রিক ধারা ক্ষতিগ্রস্ত : জামায়াতে ইসলামী

ছবি : সংগৃহীত

সংস্কার ১৮ মার্চ ২০২৬: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম অভিযোগ করেছেন, ১১টি সিটি করপোরেশন, ৪২টি জেলা পরিষদে প্রশাসক এবং সাতটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগ গণতান্ত্রিক ধারাবাহিকতার ওপর আঘাত হেনেছে। তিনি বলেন, সরকারের এসব পদক্ষেপ জুলাইয়ের চেতনাকেও ব্যাহত করছে।

রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আবদুল হালিমের মতে, দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনমতের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা, কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তগুলো সেই চেতনার পরিপন্থী। তিনি বলেন, সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করেছে, যা অনভিপ্রেত।

তিনি জানান, জনগণের প্রত্যাশা ছিল স্থানীয় সরকার নির্বাচন স্বাভাবিক নিয়মে অনুষ্ঠিত হবে। কিন্তু সরকার নির্বাচনের পরিবর্তে গত ২২ ফেব্রুয়ারি ছয়টি এবং ২৪ মার্চ আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে।

জামায়াতের এই নেতা অভিযোগ করেন, এসব নিয়োগে দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থী ও দলীয়ভাবে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা জনমতের প্রতিফলন নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, গত ১৫ মার্চ ৪২টি জেলা পরিষদেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে দলীয় প্রভাব দেখা গেছে। এতে স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং ভবিষ্যৎ নির্বাচনে প্রভাব ফেলতে পারে, যা অগ্রহণযোগ্য।

স্থানীয় সরকার কার্যকর রাখতে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধিদের নির্বাচনের ওপর জোর দেন আবদুল হালিম। তিনি বলেন, দলীয় সুবিধা অর্জনের লক্ষ্যে প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে যোগ্যতার বদলে দলীয় বিবেচনা প্রাধান্য পেয়েছে বলে জনমনে প্রশ্ন উঠেছে। এমনকি জাতীয় নির্বাচনে সরকারি দলের মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিকেও ভিসি করা হয়েছে। এসব পদক্ষেপ জুলাই আন্দোলনের কোটা না মেধা স্লোগানের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে পরিবর্তন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনের বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগে যোগ্যতা ও অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। কিন্তু একজন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে সরকার অতীতের নিয়ম ভেঙেছে বলে অভিযোগ করেন তিনি।

শেষে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আবদুল হালিম বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতি ও রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখতে হবে এবং জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সব সিদ্ধান্ত নিতে হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

সংবাদপত্রের স্বাধীনতা ও মানোন্নয়নে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা

বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান : ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বিএনপির দেশব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা

ঢাকা উত্তর সিটির ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত