আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার, ২৮ সেপ্টেম্বর ২০২৫: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, দেশ পুনর্গঠনে প্রবাসীদের অংশগ্রহণ করার উদাত্ত্ব আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা যেন সহযোগিতা ও তাদের অবদানের মাধ্যমে দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিরা একটি অবিচ্ছেদ্য অংশ, যারা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সূচিত পরিবর্তনগুলো সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। প্রধান উপদেষ্টা বলেন, “আমরা সবসময় আপনাদেরকে যুক্ত করার পরিকল্পনা করি এবং কিভাবে আপনারা দেশ গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন, আমরা সেই পথ খুঁজছি। আপনাদেরকে এখানে দেখে আমরা দেশে ফেরার নতুন উদ্যম পাচ্ছি।” তিনি আরও বলেন, “গ্যালারি থেকে কথা বলা সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে নামুন এবং আমাদের সঙ্গে খেলুন।”
(২৭ সেপ্টেম্বর ২০২৫ স্থানীয় সময়) নিউইয়র্কে আয়োজিত “এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস” শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এখানে প্রবাসী বাংলাদেশি এবং সফররত রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “রাজনৈতিক নেতাদেরকে এই সফরে আমাদের সঙ্গে যোগ দিতে দেখে আমার আত্মবিশ্বাস আরও বেশী বেড়ে গেলো।” বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের উপস্থাপনা দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়। প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের পর গত ১৫ মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, প্রবাসীদের অবদানে রেমিট্যান্স প্রবৃদ্ধি ২১ শতাংশেরও বেশি হয়েছে। পাশাপাশি তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন।
আশিক প্রবাসীদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে প্রবাসী নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া সম্পর্কেও গুরুত্বপৃর্ণ আলোচনা করেন। তারপর অনুষ্ঠিত হয় “ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এনগেজমেন্ট” শীর্ষক এক প্যানেল আলোচনা। বিশেষ দূত লুফতে সিদ্দিকী এ আলোচনা পরিচালনা করেন। প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলসহ আরও তিনজন এতে অংশ নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ন্যাশনাল সিটিজেন পার্টির সদস্য সচিব আক্তার হোসেন পরবর্তী রাজনৈতিক ভিশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এরপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঞ্চালনায় “শেপিং টুমরো: দ্য ফিউচার অব বাংলাদেশ” শীর্ষক আরেকটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে এনসিপি নেতা তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির এবং জামায়াত নেতা নাকিবুর রহমান আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, প্রবাসীদের জন্য “শুভেচ্ছা” নামের নতুন একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন, যা এনআরবিদের প্রয়োজনীয় সেবা, দিকনির্দেশনা এবং বিনিয়োগ সুযোগ-সুবিধা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে।
সংস্কার/ইএফহ
জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন
দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব
দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন