অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

পোস্টাল ব্যালটে বড় পরিবর্তন আনলো ইসি : দেশের ভেতরে আসনভিত্তিক ব্যালট চালু

ছবি : সংগৃহীত

সংস্কার ২৫ জানুয়ারী ২০২৬:  জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ ঘনিয়ে আসার মধ্যেই পোস্টাল ব্যালট সংক্রান্ত নির্বাচন পরিচালনা বিধিমালায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংশোধনের ফলে দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ধরন বদলে গেছে, তবে বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট আগের নিয়মেই থাকছে।

ইসি সূত্র জানায়, দেশের অভ্যন্তরে যেসব ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাদের জন্য আগের সাধারণ পোস্টাল ব্যালট আর থাকছে না। নতুন নিয়মে ব্যালটে সংশ্লিষ্ট আসনের চূড়ান্ত প্রার্থীদের নাম ও প্রতীক থাকবে। ভোটাররা প্রতীকের পাশে ফাঁকা ঘরে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন। তবে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে আগের মতোই সব প্রতীক বর্ণানুক্রমে রাখা হবে।

পোস্টাল ব্যালট কার্যক্রম শুরুর পর থেকেই প্রতীক বর্ণানুক্রমে ছাপানো হচ্ছিল। এ নিয়ে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আপত্তি জানায়। বিশেষ করে বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ধানের শীষ ভাঁজের ভেতরে পড়ে যাওয়ার অভিযোগ তুলে দলটির প্রতিনিধিরা অন্তত তিনবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের দাবি ছিল, দেশের ভেতরের পোস্টাল ব্যালট যেন সাধারণ ব্যালটের মতো আসনভিত্তিক প্রার্থী ও প্রতীকসহ ছাপানো হয়। এসব বৈঠকের পরই বিধিমালায় সংশোধন আনে ইসি।

ইসি সূত্র জানায়, নির্বাচন পরিচালনা বিধিমালার ১০, ১১ ও ১২ বিধিতে সংশোধনী আনা হয়েছে। এতে প্রবাসীদের পোস্টাল ব্যালটে আগের নিয়ম বহাল থাকলেও দেশের ভেতরের ভোটারদের জন্য ব্যালটে কেবল সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীক রাখা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার আইটিভিত্তিক পোস্টাল ব্যালট চালু করে বর্তমান নির্বাচন কমিশন। এতে দেশে-বিদেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেন। এর মধ্যে দেশের ভেতরে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৩৬ জন। তাদের মধ্যে ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন সরকারি চাকরিজীবী, ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত, ১০ হাজার ১০ জন আনসার ও ভিডিপি এবং ৬ হাজার ২৮৪ জন কারাবন্দি। তারা ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

প্রবাসীদের পোস্টাল ব্যালট ইতোমধ্যে পাঠানো হলেও দেশের ভেতরের ভোটারদের ব্যালট এখনো পাঠানো হয়নি। এসব ব্যালট ছাপার জন্য প্রথমে আর্মি প্রিন্টিং প্রেসকে অনুমোদন দেওয়া হলেও হঠাৎ পরিবর্তনের কারণে এখন বিজি প্রেস, প্রিন্টিং প্রেস ও সিকিউরিটি প্রিন্টিং প্রেসে নতুন ব্যালট ছাপা হচ্ছে।

ইসি কর্মকর্তারা জানান, আগে সব জায়গায় একই ধরনের ব্যালট পাঠানো হলেও এখন প্রতিটি আসনের জন্য আলাদা ব্যালট ছাপাতে হচ্ছে। এতে ব্যয় ও প্রশাসনিক জটিলতা বেড়েছে।

এদিকে ১৯ জানুয়ারি ইসি একটি বিশেষ পরিপত্র জারি করে রিটার্নিং কর্মকর্তাদের জানায়, ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে যেসব পোস্টাল ব্যালট দপ্তরে পৌঁছাবে না, সেগুলো বাতিল হবে। একই সঙ্গে খামের কিউআর কোড স্ক্যান না হলে, ঘোষণাপত্রে সই না থাকলে কিংবা নির্দেশনা না মানলে সেই ভোট বাতিল করার কথাও বলা হয়েছে।

হঠাৎ বিধি সংশোধনের ফলে নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে পারেএমন কোনো সিদ্ধান্ত ইসির, নেওয়া উচিত নয়। তবে ইসি সদস্য আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভোটারদের সুবিধা ও কাজ সহজ করার জন্যই এই পরিবর্তন আনা হয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন