অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

ছবি : সংগৃহীত 

সংস্কার, ২৩ মে ২০২৫: তেহরান সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে। চলমান পারমাণবিক আলোচনার মধ্যেই ইরান জানিয়ে দিয়েছে—তাদের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল যদি হামলা চালায়, তবে তার দায় যুক্তরাষ্ট্রকেও নিতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ভাষায়, শুধু ইসরায়েল নয়, ওয়াশিংটনকেও এ ব্যাপারে আইনি এবং আন্তর্জাতিকভাবে জবাবদিহি করতে হবে।

এই পারমাণবিক আলোচনা শুরু হয়েছে ১২ এপ্রিল, যা মূলত ২০১৫ সালের ঐতিহাসিক চুক্তিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই চলছে। উল্লেখ্য, ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন। এরপর থেকে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ধীরে ধীরে বাড়িয়ে দিয়েছে এবং বর্তমানে তারা ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছেযা চুক্তির নির্ধারিত .৬৭ শতাংশের অনেক উপরে।

জাতিসংঘে দেওয়া এক কূটনৈতিক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট ভাষায় বলেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র সরকারকেও "তাৎপর্যপূর্ণভাবে দায়" নিতে হবে। তিনি বলেন, জায়নবাদী রেজিমের যেকোনো দুঃসাহসিক আচরণের বিরুদ্ধে ইরান কঠোর হুঁশিয়ারি দিচ্ছে এবং এই হুমকির জবাবে তাদের প্রতিক্রিয়া হবে "প্রতিসম এবং শক্তিশালী"

আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে রয়েছেন আলোচক স্টিভ উইটকফ নীতিনির্ধারণ প্রধান মাইকেল অ্যান্টন। ওমানের মধ্যস্থতায় আসন্ন পঞ্চম দফার আলোচনা অনুষ্ঠিত হবে শুক্রবার, রোমে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে মতপার্থক্যই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নিষিদ্ধ

শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭

উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস

হাজিদের জন্য বাদশাহ সালমানের উপহার : ৮০ ভাষায় ১৯ লাখ কুরআন

হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী

যুক্তরাষ্ট্র-সমন্বয়ে ইরানে আরব আমিরাতের হামলা : উপসাগরে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি