অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

পাকিস্তান-ভারত যুদ্ধ বিরতি

ঢাকা, ১১ মে, ২০২৫ (সংস্কার ডেস্ক): যুক্তরাস্ট্রের কৌশলী ও ত্বরিত কূটনৈতিক প্রচেষ্টায় পাকিস্তান ও ভারতের মধ্যকার চলতে থাকা যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে। যুক্তরাস্ট্রের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম সিএনএন এ কথা জানিয়েছে। 

ভারত ও পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা ও সামরিক তৎপরতায় দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে একটি বড় ধরনের সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা দেখা দেয়। এই প্রেক্ষাপটে একটি গোপন, কিন্তু ভয়াবহ গোয়েন্দা তথ্য পেয়ে যুক্তরাষ্ট্র দ্রুত সক্রিয় হয়ে ওঠে। এরপর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কৌশলী ও ত্বরিত কূটনৈতিক প্রচেষ্টায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। 

এই পদক্ষেপের পেছনে ছিল মার্কিন প্রশাসনের কৌশলগত চাপ এবং শান্তিপূর্ণ বিকল্প পথের প্রতি আহ্বান। বার্তা সংস্থা সিএনএন জানায়, গতকাল ১০ মে, ২০২৫ শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র কিছু ‘উদ্বেগজনক ও বিপজ্জনক’ গোয়েন্দা তথ্য পায়, যাতে ছিল ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনাকে ঘিরে বড় ধরনের হুমকির ইঙ্গিত। সেই তথ্যের ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করেন এবং এরপর সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন। মোদিকে তিনি সাফ জানান যে হোয়াইট হাউসের ধারণা অনুযায়ী, চলমান সংঘাত যদি থামানো না হয়, তবে তা মারাত্মক যুদ্ধের রূপ নিতে পারে। তাই মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য হচ্ছে—দুই পক্ষের মাঝে আলোচনার পথ খুলে দেওয়া এবং সামরিক সংঘাতকে কূটনৈতিক সমাধানে রূপান্তর করা। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তা, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং চিফ অব স্টাফ সুজি ওয়াইলস—ঘনিষ্ঠভাবে ভারত-পাকিস্তান উত্তেজনা পর্যবেক্ষণ করছিলেন। গোয়েন্দা তথ্য পাওয়ার পরপরই মার্কিন কূটনীতিকরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে রাতভর যোগাযোগ রাখেন এবং একইভাবে পাকিস্তানের সঙ্গেও আলোচনা চালিয়ে যান। জানা যায় মোদির সঙ্গে ভ্যান্সের ফোনালাপ ছিল এই পুরো প্রক্রিয়ার একটি মোড়ঘোরা মুহূর্ত। এমনকি যুদ্ধবিরতি চুক্তির খসড়ায় যুক্ত না থাকলেও, যুক্তরাষ্ট্রের এই কৌশলী ভূমিকা দুই পক্ষকে আলোচনায় ফিরিয়ে আনার পথ সুগম করে। (ইন্টারনেট)

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নিষিদ্ধ

শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭

উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস

হাজিদের জন্য বাদশাহ সালমানের উপহার : ৮০ ভাষায় ১৯ লাখ কুরআন

হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী

যুক্তরাষ্ট্র-সমন্বয়ে ইরানে আরব আমিরাতের হামলা : উপসাগরে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি