আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২০ মে ২০২৬ বুধবার: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো সপ্তম স্থানে উঠে এসেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয়ের পর দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।
সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং ছিল ৬৭ এবং অবস্থান ছিল নবম। মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে ও সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের জয় পাওয়ার পর বাংলাদেশের রেটিং বেড়ে হয়েছে ৭৮। এর আগে ২০১৮ সালে বাংলাদেশ সর্বোচ্চ অষ্টম স্থানে উঠেছিল।
অন্যদিকে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়ে দুই ধাপ পিছিয়েছে পাকিস্তান। সিরিজের আগে ৮৯ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে থাকা দলটি এখন ৭৫ রেটিং নিয়ে অষ্টম স্থানে নেমে গেছে।
বাংলাদেশের এই সাফল্যে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে শ্রীলঙ্কা। তাদের রেটিং ৮৬। আর ওয়েস্ট ইন্ডিজ এক ধাপ পিছিয়ে ৬৮ রেটিং নিয়ে নবম স্থানে নেমেছে। ১০ রেটিং নিয়ে তালিকার শেষ স্থানে রয়েছে জিম্বাবুয়ে।
র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন হয়নি। ১৩১ রেটিং নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা (১১৯), তৃতীয় স্থানে ভারত (১০৪), চতুর্থ স্থানে ইংল্যান্ড (১০২) এবং পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড (১০১)।
সংস্কার/ইএমই
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ড পরিচালনায় গুরুতর অনিয়মের অভিযোগে কানাডার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে। গতকাল রোববার ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রিকেট কানাডা তাদের সদস্যপদ-সংক্রান্ত দায়িত্ব পালনে “গুরুতর লঙ্ঘন”
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে আর্সেনালকে ৪–৩ গোলে হারিয়ে আবারও ইউরোপ সেরার মুকুট জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১–১ সমতায়। এরপর অতিরিক্ত ৩০ মিনিট খেলেও কোনো দল জয় নিশ্চিত করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে কপাল
বাতাসে দুলতে দেখা যাওয়ায় কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ৭০ ফুট উঁচু ভাস্কর্য সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের (কেএমডিএ) অধীন লেকটাউন এলাকার একটি
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’। জমকালো এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদ, কোচ, সংগঠক