আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৬ মে ২০২৬ শনিবার: অধিকৃত পশ্চিম তীরের জিবিয়া গ্রামে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য জাতিসংঘের উপ-বিশেষ সমন্বয়কারী রামিজ আলাকবারভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি জানান, একদল মুখোশধারী ব্যক্তি জিবিয়া গ্রামের একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় উগ্রপন্থী বিভিন্ন গ্রাফিতিও লেখা হয়।
রামিজ আলাকবারভ বলেন, ধর্মীয় উপাসনালয় ও বেসামরিক মানুষের সম্পদের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, এ ধরনের ঘটনা ওই অঞ্চলের স্থিতিশীলতা, মানবিক মর্যাদা এবং ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
তিনি আরও উল্লেখ করেন, অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে এবং তাদের সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ইসরায়েলের—এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সব ধরনের সহিংসতা থেকে সাধারণ মানুষকে রক্ষা করা ইসরায়েল কর্তৃপক্ষের দায়িত্ব। একই সঙ্গে তিনি এ ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান, যাতে দায়ীদের আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করা যায়। জাতিসংঘের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, এ ধরনের হামলা অবশ্যই বন্ধ করতে হবে।
সংস্কার/ইএমই
শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন
উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস
হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি