অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

পরিবারে অশান্তি পরিবর্তে একতার আহ্বান জানালেন হাসনাত

ফাইল ফটো

সংস্কার ০৪ ডিসেম্বর ২০২৫: দেবিদ্বারের মানুষের উদ্দেশে শান্তি ও সম্প্রীতির বার্তা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন ভোট যার পছন্দ, তাকে দিন; তবে রাজনৈতিক মত নিয়ে নিজের পরিবারের ভেতরে কোনো বিরোধ সৃষ্টি করবেন না। তার যুক্তি, ঘরোয়া বিবাদ ক্রমে সহিংসতার পথে নিয়ে যেতে পারে, যা সমাজের কারও কাম্য নয়। বুধবার ৩ ডিসেম্বর ২০২৫, রাতে কুমিল্লার দেবিদ্বারের মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে এক পথসভায় বক্তৃতা দিতে গিয়েই তিনি এই সতর্কবার্তা দেন। বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, নেতৃত্ব মানুষ নির্ধারণ করে না; সে ক্ষমতা একান্তই সৃষ্টিকর্তার। তাই ভূমিতে বসে কেউ ইচ্ছে করলেই নেতা ঠিক করে দিতে পারে এমন ধারণা বাস্তবসম্মত নয়।

এদিনের কর্মসূচির আগে তিনি সুলতানপুর ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে একটি দিনব্যাপী পদযাত্রা শুরু করেন। পুরো যাত্রাজুড়ে বিভিন্ন গ্রাম, রাস্তা ও বাড়িঘর ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার খোঁজখবর নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পথসভায় বক্তৃতার এক পর্যায়ে হাসনাত বলেন, নির্বাচনে ফল যাই হোক না কেন, মাত্র ১০টি ভোট পেলেও তিনি দেবিদ্বার ছাড়বেন না। হারলেও এখানকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি আরও বলেন, দেশের নেতৃত্ব ইতিহাসজুড়ে গড়ে উঠেছে সাধারণ পরিশ্রমী মানুষের হাত ধরেই। শ্রমিক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি - এদের অবদানেই সমাজ দাঁড়িয়ে থাকে। অথচ সমাজের এক শ্রেণির মানুষ তাদের অবহেলা করে কামলা বলে হেয় করে। সেই অবহেলিত শ্রমজীবী মানুষের সন্তান হিসেবেই রাজনীতিতে দাঁড়ানোর দাবি জানান তিনি। নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষিত মা একটি পরিবারকে অন্যদের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ করতে পারেন। তাই মেয়েদের অল্প বয়সে বিয়ে না দিয়ে তাদের পড়ালেখা করানো -  উন্নয়নের মৌলিক শর্ত।

হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারের সবচেয়ে বড় সমস্যা হিসেবে মাদককে চিহ্নিত করেন। তার বক্তব্য, যুবসমাজের শক্তিকে সঙ্গে নিয়ে এ অঞ্চলের মাদক নির্মূল করাই হবে তাদের ভবিষ্যৎ লক্ষ্য।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

সংবাদপত্রের স্বাধীনতা ও মানোন্নয়নে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা

বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান : ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বিএনপির দেশব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা

ঢাকা উত্তর সিটির ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত