অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নয় বছর পর চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ মে ২০২৬ সোমবারদীর্ঘ প্রায় নয় বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী বুধবার ১৩ মে ২০২৬ তিন দিনের সফরে বেইজিং পৌঁছাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার আনুষ্ঠানিকভাবে সফরের সময়সূচি ঘোষণা করেছে।

ঘোষণা অনুযায়ীট্রাম্প ১৩ থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত চীনে অবস্থান করবেন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যপ্রযুক্তিতাইওয়ান এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতেসাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে এটি।

বিশেষজ্ঞরা মনে করছেনএই সফর দুই পরাশক্তির সম্পর্কের টানাপোড়েন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং ইরান ইস্যুও বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে।

হোয়াইট হাউস সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছেট্রাম্প চীনকে মধ্যপ্রাচ্য সংকট নিরসনের প্রচেষ্টায় আরও সক্রিয়ভাবে যুক্ত করতে চান। বিশেষ করে ইরানের ওপর বেইজিংয়ের অর্থনৈতিক ও জ্বালানি প্রভাব ব্যবহার করে তেহরানকে সম্ভাব্য শান্তি চুক্তিতে রাজি করানোর বিষয়ে আলোচনা হতে পারে।

বর্তমানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাও চাপে পড়েছে। এ পরিস্থিতিতে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির শীর্ষ নেতাদের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সফরে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য যুদ্ধপ্রযুক্তি নিয়ন্ত্রণকৃত্রিম বুদ্ধিমত্তার সামরিক ব্যবহার এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। এছাড়া রাশিয়া ও ইরানের কাছে চীনের দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম রপ্তানির বিষয়টিও আলোচনায় উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুই দেশের দীর্ঘদিনের ট্যারিফ বিরোধ নিয়েও আলোচনা হবে। গত বছরের অক্টোবরে হওয়া বাণিজ্য বিরতির মেয়াদ বাড়ানো এবং নতুন অর্থনৈতিক সমঝোতার পথ খোঁজার চেষ্টা করবেন দুই নেতা। চলমান বাণিজ্য উত্তেজনার কারণে বৈশ্বিক বাজারে প্রভাব পড়ায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মহলও সফরটির দিকে নজর রাখছে।

সফরকালে ট্রাম্প বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অব হেভেন পরিদর্শন করবেন। এছাড়া তার সম্মানে বিশেষ চা-চক্র ও রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হবে। বিশ্লেষকদের মতেএসব আয়োজন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রতীকী বার্তা বহন করছে।

মূলত গত মার্চে এই সফর হওয়ার কথা ছিল। তবে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় সফরটি পিছিয়ে যায়। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে নতুন করে সফরের তারিখ নির্ধারণ করা হয়।

বিশ্লেষকদের মতেট্রাম্প-শি বৈঠক শুধু যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের জন্য নয়বৈশ্বিক অর্থনীতিজ্বালানি বাজার এবং চলমান ভূ-রাজনৈতিক সংকটের ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে

বেনাপোল সীমান্তে ১০ জনের মানবেতর দিন : পরিদর্শনে বিজিবি অধিনায়ক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি

সমুদ্র নিরাপত্তায় নতুন ডুবোড্রোন তৈরি করবে অকাস জোট

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে

বিশ্বকাপ স্টেডিয়াম এলাকায় ড্রোন নিষিদ্ধ : কঠোর নিরাপত্তা চালু যুক্তরাষ্ট্রে

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন