অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সৎ নেতৃত্ব জরুরি : কর্নেল অলি আহমদ

ছবি : সংগৃহীত

সংস্কার ৭ ফেব্রুয়ারী ২০২৬: এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আল্লাহ তায়ালা জনগণকে নেতা বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছেন। কিন্তু যদি অসৎ নেতৃত্ব নির্বাচিত হয়, তাহলে তার খেসারত জনগণকে পাঁচ বছর দিতে হয়। তাই মানবতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সঠিক ও সৎ নেতৃত্ব নির্বাচন করা জরুরি।

শনিবার কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকের টাইমবাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। কর্নেল অলি আহমদ বলেন, সিঙ্গাপুরের মতো একটি বাণিজ্যিক কেন্দ্র গড়ে তুলতে হলে ঈমানদার, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রয়োজন। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং মহেশখালী, কুতুবদিয়া ও মাতারবাড়ির স্বার্থ রক্ষায় ১১ দলীয় জোটকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রকৃত ধার্মিকদের হাতে কখনো কোনো অমুসলিম ক্ষতিগ্রস্ত হয় না। মুসলমান হিসেবে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করেন তারা। বৈজ্ঞানিক যুগে প্রবেশের জন্য প্রবীণদের অভিজ্ঞতা ও যুবকদের দক্ষতা কাজে লাগিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ইসলাম অমুসলিমদের পূর্ণ নাগরিক অধিকার নিশ্চিত করেছে। নবীজি সা. এর শাসনামলে ইহুদি ও খ্রিস্টানরা নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করেছে, যা ইসলামের শিক্ষা।

তিনি জানান, ফোর পিলার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির আওতায় মহেশখালী বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হবে। মিডার মাস্টারপ্ল্যান বাস্তবায়নের পাশাপাশি দেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর গড়ে উঠবে। এই বন্দর চালু হলে কম খরচ ও কম সময়ে পণ্য পৌঁছানো সম্ভব হবে, ফলে নিত্যপণ্যের দাম কমবে এবং মানুষের জীবনমান উন্নত হবে।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর প্রতিবেশী দেশগুলোর ট্রানশিপমেন্ট পোর্ট হিসেবে ব্যবহৃত হলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি আঞ্চলিক প্রভাব বাড়বে। তিনি বলেন, সৎ নেতৃত্ব জনগণের ভাগ্য বদলায়, আর দুর্নীতিবাজ নেতৃত্ব দুর্ভোগ বাড়ায়, যার উদাহরণ নিকট অতীতেই রয়েছে।

তিনি আরও বলেন, মহেশখালীর সব মেগা প্রকল্প পরিবেশবান্ধব উপায়ে বাস্তবায়ন করতে হবে। পরিবেশ বিধ্বংসী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আর হতে দেওয়া হবে না। ফোর পিলার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির অংশ হিসেবে এখানে শিল্পাঞ্চল গড়ে উঠবে এবং প্রায় ২৫ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে স্থানীয় মানুষ উচ্ছেদ হলেও নিজ এলাকার প্রকল্পে চাকরি না পাওয়ার বিষয়টি দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, সব প্রকল্পে স্থানীয় জনগণকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে মিডার চেয়ারম্যানকে তিনি স্পষ্টভাবে বলেছেন। এজন্য পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে। পাশাপাশি কক্সবাজারে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি, যেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

সংবাদপত্রের স্বাধীনতা ও মানোন্নয়নে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা

বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান : ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বিএনপির দেশব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা

ঢাকা উত্তর সিটির ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত