অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নেপালের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের শপথ

ছবি : সংগৃহীত

সংস্কার ২৭ মার্চ ২০২৬ শুক্রবার: নেপালের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র শাহ। শুক্রবার (২৭ মার্চ) দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সংবিধানের ৭৬(১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তার নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রায় দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠনের পথ তৈরি করে। এর ফলে ৩৫ বছর বয়সী শাহ দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

বালেন নামে পরিচিত বালেন্দ্র শাহ একজন রাজনৈতিক বহিরাগত হিসেবে পরিচিত। তিনি এমন সময়ে ক্ষমতায় এলেন, যখন প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের অসন্তোষ তীব্র হয়ে উঠেছে। দীর্ঘদিনের দুর্নীতি, বেকারত্ব ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ভোটাররা নতুন নেতৃত্বের দিকে ঝুঁকেছেন।

কাঠমান্ডুতে জন্ম নেওয়া শাহের পারিবারিক শিকড় ভারতের সীমান্তবর্তী তরাই অঞ্চলে। ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ নেপালে হিন্দু ধর্মের প্রভাব বেশি এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতেও ধর্মীয় আচার-অনুষ্ঠান দেখা যায়।

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ নেন। এ সময় হিন্দু পুরোহিত ও বৌদ্ধ ভিক্ষুদের মন্ত্রপাঠসহ ঐতিহ্যবাহী ধর্মীয় আচার পালিত হয়। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন, যেখানে দেশি-বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার শাহ রাজনীতিতে আসার আগে সংগীত জগতে র‍্যাপ শিল্পী হিসেবে পরিচিতি পান। পরে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করেন।

২০২৫ সালের সেপ্টেম্বরে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুর্নীতি, বেকারত্ব ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হওয়া এ আন্দোলন সহিংস রূপ নিলে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেন এবং দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

পরবর্তীতে ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আরএসপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে এবং শেষ পর্যন্ত বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে

বেনাপোল সীমান্তে ১০ জনের মানবেতর দিন : পরিদর্শনে বিজিবি অধিনায়ক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি

সমুদ্র নিরাপত্তায় নতুন ডুবোড্রোন তৈরি করবে অকাস জোট

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে

বিশ্বকাপ স্টেডিয়াম এলাকায় ড্রোন নিষিদ্ধ : কঠোর নিরাপত্তা চালু যুক্তরাষ্ট্রে

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন