অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নেতানিয়াহুকে ‘বেপরোয়া‘ পদক্ষেপ বন্ধে হুঁশিয়ারি সউদী আরবের

ছবি : ইন্টারনেট 

 

সংস্কার, ০৮ সেপ্টেম্বর ২০২৫: পশ্চিম তীরকে পুরোপুরি ইসরায়েলের অংশ হিসেবে যুক্ত করার পরিকল্পনা চালাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ পদক্ষেপের ফলে সংযুক্ত আরব আমিরাতের মতোই এবার সউদী আরবও তাকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান,পশ্চিম তীর দখলের চেষ্টা করলে তেল আবিবের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে বলে স্পষ্টভাবে জানিয়েছেন।

 

রিয়াদে গত সপ্তাহে আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে সউদী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন। পশ্চিম তীর দখলের পরিকল্পনা করলে আব্রাহাম চুক্তি এবং সউদীইসরায়েল স্বাভাবিক সম্পর্ক চিরতরে ভেঙে যাবে। নেতানিয়াহু গত মাসগুলোতে গাজা দখল ও হামলার মাত্রা বৃদ্ধি করেছেন এবং পশ্চিম তীরকে ইসরায়েলের মানচিত্রে যুক্ত করার পরিকল্পনা প্রকাশ্যে এনেছেন,যা আরব বিশ্বের প্রতিক্রিয়া তীব্র করেছে বলে যুবরাজ বলেছেন।

 

গত ২৩ মাস ধরে হামাস উৎখাত এবং গাজার জিম্মিদের মুক্তির নামে বর্বরতা চালাচ্ছে। বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদ সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র নেতানিয়াহু প্রশাসনের এই পদক্ষেপকে সমর্থন করছে। এ কারণে নেতানিয়াহু আরও বেপরোয়া হয়ে উঠেছেন। পশ্চিম তীর দখলের পরিকল্পনা প্রকাশ্যে আসার পর সংযুক্ত আরব আমিরাত প্রথমেই তাকে সতর্ক করেছে। এরপর সউদী আরবও স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে। কেএএন-এর প্রতিবেদনে বলা হয়েছে,সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে,পশ্চিম তীর দখলের পথে এগোলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্বাভাবিক হবে না বলে জানান।  

 

পশ্চিম তীরকে রেড লাইন হিসেবে উল্লেখ করে আরব আমিরাতও এর আগে নেতানিয়াহুকে সতর্ক করেছে। আব্রাহাম চুক্তির মূল শর্তই ছিল ইসরায়েলকে পশ্চিম তীর দখল থেকে সরে আসা। যদি তেল আবিব এই শর্ত অমান্য করে,তবে আমিরাত ও সউদী উভয়ই চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছে। সউদী সূত্র জানায়,পশ্চিম তীরকে ইসরায়েলের মানচিত্রে সংযুক্ত করার যেকোনো পদক্ষেপ শুধু আব্রাহাম চুক্তি ভাঙবে না,বরং সউদীইসরায়েল স্বাভাবিক সম্পর্কও চিরতরে বন্ধ করে দিবে। জেরুজালেম পোস্টের বরাত দিয়ে সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।

 

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গাজা ইস্যুতে মুসলিম ঐক্যের আহ্বান : নেতানিয়াহুর সমালোচনায় এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অত্যাচারী শাসক’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে

মহাকাশ প্রযুক্তিতে পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

পাকিস্তান ও তুরস্ক প্রতিরক্ষা, মহাকাশ উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তুরস্ক সফরকালে পাকিস্তান

৩৩ বছরের পর মুর্শিদাবাদে বাবরি মসজিদের নির্মাণ উদ্বোধন

অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির এই দিনে, ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক সেই ঘটনার স্মরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নামে নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার অনুষ্ঠানের এই দায়িত্ব পালন করবেন তৃণমূল কংগ্রেস থেকে

ইব্রাহিমি মসজিদের দরজা ফিলিস্তিনিদের জন্য বন্ধ - এলাকায় নিষেধাজ্ঞা জারি

পশ্চিম তীরের হেবরনে পরিস্থিতি আবারও অস্বস্তিকর হয়ে উঠেছে,কারণ ইসরায়েলি প্রশাসন মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদের গেট বন্ধ করে দিয়েছে এবং পুরোনো শহরজুড়ে কঠোর কারফিউ কার্যকর করেছে। দীর্ঘদিন ধরে দখল,টহল এবং বসতি স্থাপনকারীদের উপস্থিতির কারণে উত্তেজনা বিরাজমান এই এলাকা