আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৪ ডিসেম্বর ২০২৫: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনকে বানচাল করা এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার লক্ষ্যেই গণঅভ্যুত্থানে যারা প্রতিচ্ছবি ছিলেন, যারা নায়ক, নেতা এবং অংশগ্রহণকারী ছিলেন, তাদের টার্গেট করা হচ্ছে। রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক প্রাক্কালে পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধপন্থী লেখক, শিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার স্বাধীনতাকামী মানুষদের হত্যা করা হয়েছিল। সে সময় বাংলাদেশের চিন্তাশীল ও স্বাধীনতার পক্ষে থাকা মানুষদের হত্যা করা হয়, যাতে বাংলাদেশ একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না পারে। তিনি বলেন, গত ৫৪ বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের বারবার লড়াই-সংগ্রাম করতে হয়েছে। ২০২৪ সালের বিপ্লবের মধ্য দিয়ে সেই লড়াইয়ে আবারও আত্মত্যাগ করতে হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি লড়াইয়ে বুদ্ধিজীবীদের একটি অংশ পক্ষে ছিল, আবার আরেকটি অংশ বিপক্ষে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের শাসনামলেও আওয়ামীপন্থী কিছু বুদ্ধিজীবী বিভিন্ন নামে আওয়ামী লীগের মতাদর্শ তৈরি করেছে এবং ফ্যাসিবাদের পক্ষে সম্মতি গড়ে তুলেছে। ৫ আগস্টের পরের সময়েও একই চিত্র দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে, এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ আশ্বস্ত করছে কি না, এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, জননিরাপত্তার ক্ষেত্রে সরকারের দুর্বলতা রয়েছে। আইনশৃঙ্খলার বিষয়ে মানুষের আস্থা এখনো পুরোপুরি ফিরে আসে নি। তিনি বলেন, নির্বাচনকে বানচাল করা এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে গণঅভ্যুত্থানের নায়ক, নেতা ও অংশগ্রহণকারীদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করা হচ্ছে।
এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনা পুরো জাতি দেখেছে। কিন্তু যারা তাকে হত্যার চেষ্টায় জড়িত ছিল, তাদের এখনো গ্রেপ্তার করা যায় নি। তিনি দাবি করেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে এই পরিকল্পনা ও ঘটনার সঙ্গে জড়িত প্রশাসনসহ সরকারের ভেতরে ও বাইরে যারা নীলনকশা করছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি তিনি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
সংস্কার/ইএমই
জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন
দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব
দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন