আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৭ ফেব্রুয়ারী ২০২৬: ইনকিলাব মঞ্চ আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর হামলা এবং সাম্প্রতিক অস্থিরতা আসন্ন সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যেই ঘটানো হয়েছে।
শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে লাইভে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে অতর্কিত হামলার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান এবং বলেন, এসব হামলায় তাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন। তার দাবি, পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল করা হচ্ছে।
জাবের জানান, সরকার ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে এবং ইনকিলাব মঞ্চ ও দেশের মানুষ সেই সময় পর্যন্ত অপেক্ষা করবে। তবে এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে এর রাজনৈতিক দায় সরকারকেই নিতে হবে বলে তিনি সতর্ক করেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সহিংসতা অব্যাহত থাকলে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে। হামলার ধরন ও কৌশল ফ্যাসিবাদী সময়ের সঙ্গে মিল রয়েছে বলেও দাবি করেন তিনি।
শহীদ শরীফ ওসমান হাদির হত্যার তদন্ত প্রসঙ্গে জাবের বলেন, এই তদন্ত অবশ্যই জাতিসংঘের অধীনেই হতে হবে। সরকারকে ৮ ফেব্রুয়ারির মধ্যে জাতিসংঘে চিঠি পাঠাতে হবে এবং সেখানে একটি স্বাধীন ও নিরপেক্ষ ফ্যাক্ট-ফাইন্ডিং তদন্তের অনুরোধ জানাতে হবে। তদন্তে ঘটনার সত্যতা নির্ধারণ, দায়ী ব্যক্তি ও সহায়ক নেটওয়ার্ক শনাক্তকরণ, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুপারিশ অন্তর্ভুক্ত থাকতে হবে। সরাসরি হামলাকারীদের পাশাপাশি পরিকল্পনাকারী, সহযোগিতাকারী, আশ্রয়-প্রশ্রয়কারী ও পালাতে সহায়তাকারীদেরও শনাক্ত করার দাবি জানান তিনি। একই সঙ্গে প্রাসঙ্গিক প্রমাণ ও স্থানে প্রবেশাধিকার, কোনো রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় হস্তক্ষেপ না থাকার নিশ্চয়তা এবং বিদেশে পালিয়ে থাকা সন্দেহভাজনদের বিষয়ে ওএইচসিএইচআর-এর সহায়তায় সীমান্তপারের সহযোগিতার আহ্বান জানান। এ বিষয়ে রাষ্ট্রের পূর্ণ সহযোগিতা নিশ্চিত করার দাবিও তোলেন তিনি।
আসন্ন সংসদ নির্বাচন নিয়েও বক্তব্য দেন জাবের। তিনি বলেন, নির্বাচন অবশ্যই ১২ ফেব্রুয়ারিতেই হতে হবে এবং কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না। তিনি জনগণকে ভোটে অংশ নিয়ে ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ার আহ্বান জানান এবং জুলাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ করেন, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার সঙ্গে জড়িত বলে তিনি উল্লেখ করেন।
পরে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ‘লীগ অ্যাক্টিভ হয়েছে’ এবং তারা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার ও নির্বাচন বানচালের চেষ্টা চলছে দাবি করে সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়।
সংস্কার/ইএমই
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা
ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত