আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৭ ফেব্রুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) পূর্বনির্ধারিত সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ওই দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস কার্যক্রমও বন্ধ থাকবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা যেন নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে উদ্দেশ্যে ১০ ফেব্রুয়ারির জন্য নির্ধারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের প্রস্তাব অনুযায়ী পরে জানানো হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ এবং ইনস্টিটিউটগুলোর পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
সংস্কার/ইএমই
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়
মাদরাসার পাঠ্যপুস্তক ও কারিকুলাম পরিবর্তন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটির নেতারা দাবি করেছেন, দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধ ক্ষতিগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে হস্তক্ষেপ করছে
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। কমিটির তথ্যমতে, এসএসসি, দাখিল এবং ভোকেশনাল
আগামী মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং নির্ধারিত রুটিন অনুযায়ী বাংলা বিষয়ের মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার রুটিন প্রকাশের সময় শিক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ