আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৪ জানুয়ারী ২০২৬: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুনদের নিয়োগ সংক্রান্ত কোনো নির্বাচনী বোর্ড না করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অনুরোধ জানিয়েছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
বুধবার (১৪ জানুয়ারি) ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. রশিদুজ্জামানের স্বাক্ষরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর এ চিঠি দেওয়া হয়। চিঠিতে জানানো হয়, গত ১৩ জানুয়ারি ইউট্যাব ইবি শাখার সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের শান্তি ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুনদের নিয়োগের কোনো নির্বাচনী বোর্ড না করার জন্য ভিসিকে অনুরোধ জানানো হয়েছে। এ সিদ্ধান্ত অমান্য করা হলে ইউট্যাবের সাধারণ সভা ডেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এদিকে সভায় উপস্থিত প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. শাহীনুজ্জামান ও প্রফেসর ড. খায়রুল ইসলাম এ বিষয়ে কোনো মতামত দেননি। এছাড়া অধ্যাপক ড. আব্দুস শহিদ মিয়াও এ বিষয়ে অভিমত জানাননি। ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. ম তোজাম্মেল হোসেন বলেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এবং স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে কিছুদিনের জন্য নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে।
সংস্কার/ইএমই
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়
মাদরাসার পাঠ্যপুস্তক ও কারিকুলাম পরিবর্তন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটির নেতারা দাবি করেছেন, দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধ ক্ষতিগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে হস্তক্ষেপ করছে
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। কমিটির তথ্যমতে, এসএসসি, দাখিল এবং ভোকেশনাল
আগামী মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং নির্ধারিত রুটিন অনুযায়ী বাংলা বিষয়ের মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার রুটিন প্রকাশের সময় শিক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ