অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নির্বাচনকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অনুশীলন : কমনওয়েলথ

ছবি : সংগৃহীত

সংস্কার ১২ ফেব্রুয়ারী ২০২৬: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলন হিসেবে অভিহিত করে প্রশংসা করেছে আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ অব নেশনস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটি জানায়, ১২ কোটি ৭০ লাখের বেশি ভোটার ও ২,০২৬ জন প্রার্থীর অংশগ্রহণ এই নির্বাচনকে বিশ্বমঞ্চে বিশেষ উচ্চতায় নিয়ে গেছে।

পর্যবেক্ষক দলের প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে বলেন, ভোটকেন্দ্র খোলা থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এবারের নির্বাচনের দুটি বিষয় আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব পেয়েছে। এক, বিপুলসংখ্যক প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করা; দুই, সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে সাংবিধানিক সংস্কার বিষয়ে গণভোট আয়োজন। নানা আকুফো-আড্ডোর মতে, এ উদ্যোগ বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করার অঙ্গীকারের প্রকাশ।

নির্বাচনের দিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর আগেই দেশজুড়ে ছিল উত্তেজনা ও প্রত্যাশার পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে, যা নাগরিক অধিকার প্রয়োগের উৎসবমুখর আবহ তৈরি করে। উল্লেখ্য, এবারের নির্বাচনে ৭৮ জন নারীসহ মোট ২,০২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কমনওয়েলথের এই স্বীকৃতি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে

বেনাপোল সীমান্তে ১০ জনের মানবেতর দিন : পরিদর্শনে বিজিবি অধিনায়ক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি

সমুদ্র নিরাপত্তায় নতুন ডুবোড্রোন তৈরি করবে অকাস জোট

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে

বিশ্বকাপ স্টেডিয়াম এলাকায় ড্রোন নিষিদ্ধ : কঠোর নিরাপত্তা চালু যুক্তরাষ্ট্রে

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন