আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২২ মার্চ ২০২৬ রবিবার: নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে না পারলে করদাতারা এখন অনলাইনে আবেদন করে সময় বাড়ানোর সুযোগ পাচ্ছেন। এ সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর সূত্র জানায়, এখন পর্যন্ত প্রায় ৪১ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন এবং ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন প্রায় ৫০ লাখ করদাতা। দেশে বর্তমানে প্রায় ১ কোটি ২০ লাখ টিআইএনধারী রয়েছেন।
ব্যক্তিশ্রেণির করদাতারা প্রতি বছরের মতো এবারও ৩১ মার্চ পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব দিয়ে রিটার্ন জমা দিতে পারবেন। চলতি বছরে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ করদাতার জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে। রিটার্ন জমার সময় বাড়ানোর পুরো প্রক্রিয়া সহজ করতে এনবিআর অনলাইন ব্যবস্থা চালু করেছে। করদাতারা এনবিআরের ওয়েবসাইটে গিয়ে ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ অপশন ব্যবহার করে আবেদন করতে পারবেন।
অনলাইনে করা আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার আবেদন অনুমোদন বা নামঞ্জুর করবেন। আবেদন মঞ্জুর হলে করদাতারা নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন। তবে এ সুবিধা পেতে হলে করদাতাকে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত থাকতে হবে এবং ৩১ মার্চের আগেই আবেদন করতে হবে। যাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক নয়, তারা অনলাইন বা সরাসরি কর সার্কেলে লিখিত আবেদন করতে পারবেন।
এ ক্ষেত্রে কর কমিশনার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বৃদ্ধি করার ক্ষমতা রাখেন। সময়ের মধ্যে রিটার্ন দিতে না পারলেও চিন্তার কারণ নেই, নির্ধারিত সময়ের আগে অনলাইনে আবেদন করলে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বাড়ানো সম্ভব।
সংস্কার/ইএমই
ঈদুল আজহার পর দেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্য বাড়তি ব্যয়ের চাপ আসছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিগগিরই বিদ্যুতের নতুন খুচরা মূল্য ঘোষণা করতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গড়ে প্রায় ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এবং নতুন ট্যারিফ জুন মাস থেকেই কার্যকর হবে। তবে নিম্ন আয়ের গ্রাহকদের
কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন করে ২০ লাখ ইউরো, অর্থাৎ প্রায় ২৩ লাখ মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করেছে ফিনল্যান্ড। বিশ্বজুড়ে মানবিক সহায়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে এই অনুদানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রবিবার এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য জানায়। সংস্থাটির মতে,
আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশের শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন একটি সম্পত্তি জব্দ করেছে সাইপ্রাস কর্তৃপক্ষ। ব্যাংক জালিয়াতি, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান আন্তর্জাতিক তদন্তের
দেশের ১ কোটি ২৮ লাখ টিনধারীর মধ্যে ৭২ লাখ ব্যক্তি আয়কর জমা দেন না এবং ৪৬ লাখ রিটার্নও দাখিল করেন না বলে জানিয়েছেন কানাডাভিত্তিক অর্থনীতিবিদ ড. খান জহিরুল ইসলাম। তিনি বলেন, কর আদায়ের দুর্বলতা বাংলাদেশের রাজস্ব খাতের অন্যতম বড় সমস্যা।