আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১১ জানুয়ারী ২০২৬: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দলটির প্রার্থী হারুনুর রশিদ বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না এবং তাদের কোনো প্রতীকও নেই। এ অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কাকে ভোট দেবেন, জামায়াত না বিএনপিকে, তা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে যারা তাকে ভোট দেবেন, এমন আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার বা হয়রানি করা হলে জনসাধারণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬ রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হারুনুর রশিদ। তিনি বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা নেই, তাদের যেন কোনোভাবেই হয়রানি করা না হয়। নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলে তিনি জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করবেন বলে স্পষ্ট করেন।
হারুনুর রশিদ আরও বলেন, এই শহর ও দেশে আওয়ামী লীগের বহু মানুষ বাস করেন। সবাই অপরাধী নন। আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির অনেক নেতাকর্মী ঘরে বসে থাকলেও তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন যদি নিরপরাধ ব্যক্তিদের একইভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়, তাহলে পার্থক্য কোথায়, এ প্রশ্ন তোলেন তিনি।
প্রশাসনের জবাবদিহিতার প্রসঙ্গে তিনি বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে প্রশাসনের সব স্তরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং থানা বা ভূমি অফিসে ঘুষ দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে চান বলেও জানান তিনি। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
সংস্কার/ইএমই
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা
ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত