অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নাইজেরিয়ার নাইজার রাজ্যের বাজারে সশস্ত্র হামলা : অন্তত ৩০ নিহত

ছবি : সংগৃহীত

সংস্কার ০৫ জানুয়ারী ২০২৬: নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি বাজারে সশস্ত্র বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে অপহরণ করা হয়েছে। ঘটনাটি ঘটে গত শনিবার ৩ জানুয়ারি ২০২৬ বিকেলে রাজ্যের ডেমো গ্রামের কাসুয়ান দাজি বাজারে। স্থানীয় পুলিশ জানায়, ডাকাত নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী বিকেল সাড়ে ৪টার দিকে বাজারে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে।

নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন রোববার ৪ জানুয়ারি ২০২৬ জানান, হামলাকারীরা বাজারের বিভিন্ন স্টলে আগুন ধরিয়ে দেয় এবং বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী লুট করে নিয়ে যায়। পুলিশের হিসাবে, এ ঘটনায় ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং কয়েকজনকে অপহরণ করা হয়েছে। অপহৃতদের উদ্ধারে বর্তমানে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে এলোপাতাড়ি গুলি চালায়। তাদের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার থেকেই পাশের আগওয়ারা ও বোরগু গ্রামসহ আশপাশের এলাকায় ধারাবাহিকভাবে হামলা চলছিল।

হামলায় আহত দাউদা শাকুল্লে বলেন, নারী ও শিশুদের ওপরও হামলাকারীরা কোনো দয়া দেখায়নি। তিনি আরও জানান, হামলার পর দীর্ঘ সময় সেখানে নিরাপত্তা বাহিনীর কোনো উপস্থিতি ছিল না এবং স্থানীয় লোকজন নিজেরাই এখন পর্যন্ত নিহতদের মরদেহ উদ্ধার করছে। আরেক প্রত্যক্ষদর্শী খালিদ পিসসা দাবি করেন, কাসুয়ান দাজি ছাড়াও চুকামা ও শাঙ্গা এলাকায় হামলা চালানো হয়েছে এবং মোট নিহতের সংখ্যা অন্তত ৪০ জন হতে পারে।

এই ঘটনার পর নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু অপরাধীদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি অপহৃতদের দ্রুত উদ্ধারের পাশাপাশি বনাঞ্চলের কাছাকাছি থাকা অরক্ষিত গ্রামগুলোতে নিরাপত্তা অভিযান জোরদার করার আশ্বাস দেন। উল্লেখ্য, এই হামলার কয়েক সপ্তাহ আগে একই অঞ্চল থেকে ৩০০ জনের বেশি স্কুলশিক্ষার্থী ও শিক্ষক অপহরণ করা হয়েছিল। তারা প্রায় এক মাস পর মুক্তি পান। উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর গণহত্যামূলক হামলা ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নিষিদ্ধ

শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭

উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস

হাজিদের জন্য বাদশাহ সালমানের উপহার : ৮০ ভাষায় ১৯ লাখ কুরআন

হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী

যুক্তরাষ্ট্র-সমন্বয়ে ইরানে আরব আমিরাতের হামলা : উপসাগরে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি