অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নতুন নীতিমালায় প্রাথমিক বিদ্যালয় কমিটিতে মাদরাসা শিক্ষক বাধ্যতামূলক

ছবি : সংগৃহীত

সংস্কার ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নতুন নীতিমালা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন নীতিমালা ২০২৬ নামে এ নির্দেশনা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, ১২ সদস্যের ব্যবস্থাপনা কমিটিতে মাদরাসা বা কওমি মাদরাসার একজন শিক্ষককে সদস্য হিসেবে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্য থেকেও একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বের সব নির্দেশনা বাতিল করে এই নীতিমালা কার্যকর করা হয়েছে।

কমিটির কাঠামো: কমিটির সদস্য হবেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (সদস্য সচিব), একজন বিদ্যোৎসাহী মহিলা অভিভাবক ও একজন পুরুষ অভিভাবক (ন্যূনতম এসএসসি পাশ), একজন জমিদাতা বা তার উত্তরাধিকারী (যদি থাকেন), নিকটবর্তী মাধ্যমিক বিদ্যালয় বা এমপিওভুক্ত/কওমি মাদরাসার একজন শিক্ষক, বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্য থেকে নির্বাচিত একজন প্রতিনিধি, দুইজন মহিলা ও দুইজন পুরুষ অভিভাবক প্রতিনিধি, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য/পৌর কমিশনার/সিটি কাউন্সিলর এবং ক্যাচমেন্ট এলাকার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বা সরকারি কর্মকর্তা/কর্মচারী। সভাপতিসহ মোট সদস্য সংখ্যা হবে ১২ জন।

সভাপতি নির্বাচনের শর্ত: কমিটির সদস্যদের মধ্য থেকেই সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন। তবে প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি এবং মাধ্যমিক বা মাদরাসা থেকে মনোনীত শিক্ষক প্রতিনিধি এই পদে থাকতে পারবেন না। সভাপতি হতে হলে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে মন্ত্রণালয় সুপারিশের ভিত্তিতে সভাপতি মনোনয়ন দিতে পারবে। নীতিমালায় আরও বলা হয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ঈদে ঢাকায় থাকা শিক্ষার্থীদের পাশে জকসু : দুই শতাধিককে উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়

মাদরাসার কারিকুলাম নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ জমিয়াতুল মোদার্রেছীনের

মাদরাসার পাঠ্যপুস্তক ও কারিকুলাম পরিবর্তন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটির নেতারা দাবি করেছেন, দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধ ক্ষতিগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে হস্তক্ষেপ করছে

এসএসসি প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজারের বেশি : বহিষ্কার ৬ পরীক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। কমিটির তথ্যমতে, এসএসসি, দাখিল এবং ভোকেশনাল

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা : ১৪টি জরুরি নির্দেশনা জারি

আগামী মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং নির্ধারিত রুটিন অনুযায়ী বাংলা বিষয়ের মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার রুটিন প্রকাশের সময় শিক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ