আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ০৫ ডিসেম্বর ২০২৫: মাগুরায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানিয়েছেন, অতীতের হত্যাযজ্ঞে সম্পৃক্ত ব্যক্তিদের যাদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নামও রয়েছে, আইনের আওতায় ফিরিয়ে এনে তাদের দ্রুত বিচার সম্পন্ন করা হবে। শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫, সকালে আন্তঃজেলা কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম আরও বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ ভোট প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সুযোগ কেউ পাবে না। তার ভাষায়, নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারার অগ্রযাত্রা আর থামানো সম্ভব নয়। এদিন মাগুরায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেস সচিব নিজেই।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার চার উপজেলার বিভিন্ন কলেজের মোট ৯টি দলের ফুটবলাররা অংশ নিচ্ছেন।
সংস্কার/ইএফহ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ড পরিচালনায় গুরুতর অনিয়মের অভিযোগে কানাডার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে। গতকাল রোববার ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রিকেট কানাডা তাদের সদস্যপদ-সংক্রান্ত দায়িত্ব পালনে “গুরুতর লঙ্ঘন”
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে আর্সেনালকে ৪–৩ গোলে হারিয়ে আবারও ইউরোপ সেরার মুকুট জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১–১ সমতায়। এরপর অতিরিক্ত ৩০ মিনিট খেলেও কোনো দল জয় নিশ্চিত করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে কপাল
বাতাসে দুলতে দেখা যাওয়ায় কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ৭০ ফুট উঁচু ভাস্কর্য সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের (কেএমডিএ) অধীন লেকটাউন এলাকার একটি
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’। জমকালো এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদ, কোচ, সংগঠক