অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

দেশজুড়ে খাল খনন শিগগিরই : লক্ষ্মীপুরে বিশেষ প্রকল্পের ঘোষণা

ছবি : সংগৃহীত

সংস্কার ২০ ফেব্রুয়ারী ২০২৬: জলাবদ্ধতা দূর করতে শিগগিরই সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এনিশুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬ সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউজে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, লক্ষ্মীপুরের দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতা। এটি সমাধানে বৃহত্তর নোয়াখালী অঞ্চলে ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখননের বিশেষ প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে বিশেষ পরিকল্পনা প্রয়োজন এবং সে অনুযায়ী দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, দেশব্যাপী ১৮০ দিনের খাল খনন প্রকল্পের সর্বোচ্চ বাস্তবায়ন করা হবে এবং এ কর্মসূচির আওতায় লক্ষ্মীপুরও থাকবে। নদীভাঙন রোধে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগকে ফিজিবিলিটি স্টাডি করার নির্দেশ দেওয়া হয়েছে। মেঘনা নদী ও রহমতখালী খালের পাড়ে যেসব এলাকায় ভাঙন রয়েছে, তার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। লক্ষ্মীপুরের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, রেললাইন ও বিশ্ববিদ্যালয়সহ দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়নের কথাও জানান তিনি।

আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে গুরুত্ব দিয়েছেন। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবার ঘাটতির বিষয়েও নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সড়কে চাঁদাবাজির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারা দেশে বা লক্ষ্মীপুরে চাঁদাবাজির কোনো সুযোগ নেই।

মন্ত্রী হওয়ার পর এটিই ছিল তার প্রথম লক্ষ্মীপুর সফর। সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী এবং পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টুসহ অন্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মিরপুরে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার : অবহেলার অভিযোগ

রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের পরিবেশ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা

বাগদাদে মিসাইল হামলায় নিহত প্রবাসী শ্রাবণের মরদেহ দেশে

ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন চাইল স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে একদিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইলিশা লঞ্চঘাটে ভাঙা জেটি : ঈদযাত্রায় দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা

ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের