অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

দীর্ঘমেয়াদি সংঘাতে পারমাণবিক ঝুঁকির আশঙ্কা : বিশ্লেষকদের সতর্কবার্তা

ছবি : সংগৃহীত

সংস্কার ১৬ মার্চ ২০২৬: ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে চরম পরিস্থিতিতে ইসরাইল পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকেও যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাক্স অল-ইন পডকাস্টে বলেন, ইসরাইল যদি নিজেদের অস্তিত্বের জন্য বড় হুমকির মুখে পড়ে, তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে।

তিনি জানান, বর্তমান পরিস্থিতি ২০২৫ সালের জুনে সংঘটিত ১২ দিনের যুদ্ধের তুলনায় আরও জটিল। এবারের সংঘাতে কম সময়ের মধ্যেই বেশি প্রাণহানি, অবকাঠামোর ব্যাপক ক্ষতি এবং বড় আকারের বাস্তুচ্যুতি ঘটেছে। স্যাক্সের মতে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করে তার প্রধান লক্ষ্য অনেকটাই অর্জন করেছে। তাই সংঘাত দীর্ঘ না করে দ্রুত সমাধানের পথে যাওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এখনই যুদ্ধবিরতি বা তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো প্রয়োজন।

তিনি আরও সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদি সংঘাতে টানা হামলার কারণে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে, যা দেশটির নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করবে। এদিকে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, তেল আবিব কয়েক সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে চায়। সেনাপ্রধান ইয়াল জামিরের বরাতে বলা হয়েছে, এপ্রিলের শুরুতে ইহুদি ধর্মীয় উৎসব পাসওভার শুরুর আগেই অভিযান শেষ করার পরিকল্পনা রয়েছে।

ইসরাইলি কর্মকর্তারাও স্বীকার করেছেন, সংঘাত শুরুর আগে যে ধারণা ছিল, এখন ইরানের ক্ষমতাসীন ব্যবস্থাকে উৎখাত করার সম্ভাবনা অনেক কম। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সমাধান না এলে এই সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে এবং পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে

বেনাপোল সীমান্তে ১০ জনের মানবেতর দিন : পরিদর্শনে বিজিবি অধিনায়ক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি

সমুদ্র নিরাপত্তায় নতুন ডুবোড্রোন তৈরি করবে অকাস জোট

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে

বিশ্বকাপ স্টেডিয়াম এলাকায় ড্রোন নিষিদ্ধ : কঠোর নিরাপত্তা চালু যুক্তরাষ্ট্রে

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন