আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৬ জানুয়ারী ২০২৬: মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণ বিস্মিত ও হতবাক এ কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ২৫ জানুয়ারি ২০২৬ দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এমন সুযোগ দেওয়া বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য বিপজ্জনক হতে পারে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, পলাতক শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত। গত ২৩ জানুয়ারি দিল্লিতে এক প্রকাশ্য অনুষ্ঠানে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়, যেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকার অপসারণের আহ্বান জানান এবং তার দলের অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেন, যাতে আসন্ন সাধারণ নির্বাচন বাধাগ্রস্ত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় বারবার অনুরোধ সত্ত্বেও ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। এতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভারতের রাজধানীতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া এবং একজন গণহত্যাকারীকে প্রকাশ্যে ঘৃণামূলক বক্তব্য দিতে দেওয়া আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের নীতির পরিপন্থি। এতে সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, হস্তক্ষেপ না করা ও সুপ্রতিবেশিসুলভ নীতিমালার লঙ্ঘন হয়েছে এবং এটি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সুস্পষ্ট অবমাননা। এমন ঘটনা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যতের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করতে পারে এবং ভবিষ্যতে নির্বাচিত সরকারগুলোর মধ্যে পারস্পরিক উপকারী দ্বিপক্ষীয় সম্পর্ক গঠন ও লালন-পালনে ক্ষতি ডেকে আনতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আওয়ামী লীগ নেতৃত্বের এই উসকানি আবারও প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিল। নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ এই সংগঠনকে দায়ী করবে এবং তাদের ষড়যন্ত্র ব্যর্থ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সংস্কার/ইএমই
জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন
দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব
দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন