আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২১ ডিসেম্বর ২০২৫: বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার নজিরবিহীন একটি ঘটনা ঘটেছে দিল্লিতে। নিরাপত্তা বেষ্টনী ভেদ করে উগ্রপন্থিরা দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন চত্বরে পৌঁছে বিক্ষোভ করেছে এবং বাংলাদেশের দূতকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে।
সূত্রমতে, শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে - অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ব্যানারে একদল উগ্রপন্থি দিল্লির বাংলাদেশ হাউজের মূল ফটকে অবস্থান নেয়। তারা কোনো ধরনের বাধার মুখে না পড়েই নিরাপত্তা বেষ্টনী ভেঙে সেখানে পৌঁছায়। এ সময় গেটের সামনে দাঁড়িয়ে তারা বাংলাদেশবিরোধী নানা স্লোগান দেয়।
বিক্ষোভকারীরা দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকিও দেয় বলে জানা গেছে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক হিসেবে দেখা হচ্ছে।
এই ঘটনা সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অবহিত করা হলেও, রোববার দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ জানানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত - উভয় দেশের সরকারেরই বিদেশি কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট দূতদের নিরাপত্তা নিশ্চিত করার আন্তর্জাতিক বাধ্যবাধকতা রয়েছে।
সংস্কার/ইএমই
জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন
দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব
দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন