অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

থ্রি জিরোর বিপরীতে কি সরকারের পদক্ষেপ : টিআইবি

ছবি : সংগৃহীত

সংস্কার ২৭ জানুয়ারী ২০২৬: বিশ্বব্যাপী শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণড. মুহাম্মদ ইউনূসের প্রচারিত থ্রি জিরো তত্ত্বের বিপরীতে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কাজ করেছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, দেশের জ্বালানি ব্যবস্থাকে নবায়নযোগ্য বা পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের ভিত্তি গড়ে তুলতে সরকার ব্যর্থ হয়েছে।

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষে সোমবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে টিআইবি ও সমমনা সংগঠনগুলো এই দাবি জানায়। মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকার এমন কোনো উদ্যোগ নেয়নি, যা ভবিষ্যতের নির্বাচিত সরকার এগিয়ে নিতে পারত। তিনি থ্রি জিরো বাস্তবায়নে সরকার কী করেছে, তা শ্বেতপত্র প্রকাশ করে জনগণকে জানানোর আহ্বান জানান।

টিআইবির অভিযোগ, খসড়া এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান (ইপিএসএমপি) ২০২৫ এখনও জীবাশ্ম জ্বালানিনির্ভর। এতে পরিচ্ছন্ন জ্বালানিতে উত্তরণের স্পষ্ট দিকনির্দেশনা নেই এবং অংশীজনদের সম্পৃক্ত না করায় স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও সুশাসনের ঘাটতি প্রাতিষ্ঠানিক রূপ নেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে সরকারের দৃষ্টিভঙ্গি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

মানববন্ধন থেকে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়, নাগরিক সমাজ, নিরপেক্ষ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণ নিশ্চিত করে পরিচ্ছন্ন জ্বালানিকে অগ্রাধিকার দিয়ে খসড়া জ্বালানি মাস্টার প্ল্যান ঢেলে সাজাতে হবে। নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করতে টিআইবির সুপারিশগুলো হলো, নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৫সহ সব নীতি ও পরিকল্পনায় অভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন। উৎপাদন ও সরবরাহ, প্রযুক্তিগত উদ্ভাবন, সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ কাঠামো জোরদার করা। পরিবেশ ছাড়পত্র প্রদান ও পরিবেশ তদারকিতে স্বচ্ছ ও যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা। জ্বালানি খাতের সব প্রকল্প প্রস্তাব ও চুক্তির নথি প্রকাশ। শিল্প ও আবাসিক গ্রাহকদের জন্য নেট মিটারিং সৌর বিদ্যুৎ সহজীকরণ, ফিড-ইন ট্যারিফ কার্যকর ও প্রণোদনা প্রদান। স্বার্থের দ্বন্দ্বমুক্ত থেকে প্রকল্প অনুমোদন ও চুক্তি সম্পাদন।

মানববন্ধনে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষে টিআইবির ধারণাপত্র উপস্থাপন করেন এনার্জি গভর্নেন্স বিভাগের সহসমন্বয়ক আশনা ইসলাম। অনুষ্ঠানে ওয়াটার কিপার্স বাংলাদেশ, কর্মজীবী নারী, ধরিত্রী রক্ষায় আমরা, অ্যাকশনএইড বাংলাদেশ, ইটিআই বাংলাদেশ, ক্লিন, প্রাণ, মানুষের জন্য ফাউন্ডেশন, সিপিডি, বিলস, ক্যাব, বিএসআরইএ, বিজিইএফ, বাপা, দ্য আর্থ সোসাইটি, বিইআই, বিএআরসিআইকে, ক্যাপস, এমআরডিআইসহ বিভিন্ন সমমনা সংগঠন অংশ নেয়। মানববন্ধনটি সঞ্চালনা করেন এনার্জি গভর্নেন্স বিভাগের সমন্বয়ক নেওয়াজুল মওলা।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন