আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৮ ফেব্রুয়ারী ২০২৬: থাইল্যান্ডে আজ রোববার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে সংবিধান সংশোধন ইস্যুতে গণভোটও হচ্ছে। ইতোমধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। থাইল্যান্ডে নির্ধারিত সময়ের আগেই এ নির্বাচন হচ্ছে। সর্বশেষ সংসদ নির্বাচন হয়েছিল ২০২৩ সালে। সে নির্বাচনে জয়ী সদস্যদের চার বছর সংসদের নিম্নকক্ষে থাকার কথা ছিল। তবে চার বছর পূর্ণ হওয়ার আগেই নতুন করে ভোট হচ্ছে।
২০২৫ সালের মে মাসে প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় কম্বোডিয়ার হামলায় সীমান্ত এলাকায় এক থাই সেনা নিহত হন। এর পর জুন ২০২৫ এ কম্বোডিয়ার সঙ্গে আলোচনার কথা বলে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন সিনাওয়াত্রা কম্বোডিয়ার সরকারপ্রধান হুন সেনকে ফোন করেন। ফোনকলে তিনি হুন সেনকে আংকেল বলে সম্বোধন করেন এবং নিজ দেশের সেনাদের সমালোচনা করেন। পরে ওই ফোনকলটি ফাঁস হয়ে গেলে প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার বিরুদ্ধে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এই ঘটনার জেরে সিনাওয়াত্রার দল ফিউ থাই পার্টির সবচেয়ে বড় জোটসঙ্গী ভুমজাইথাই পার্টি জোট ছাড়ার ঘোষণা দেয়। এতে সরকার দুর্বল হয়ে পড়ে এবং সামান্য ব্যবধানে টিকে ছিল। এই রাজনৈতিক সংকটের মধ্যেই আগাম সংসদ নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। (সূত্র: বিবিসি)
সংস্কার/ইএমই
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন