অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধ্বস বিজয়

ছবি : সংগৃহীত

সংস্কার ১৩ ফেব্রুয়ারী ২০২৬: ইতিহাসসেরা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশী আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সর্বশেষ তথ্য অনুযায়ী বিএনপি জোট পেয়েছে ২১২টি আসন। এনসিপির ৬ আসনসহ জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন এবং অন্যান্যরা পেয়েছে ৮টি আসন। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল পরে জানানো হবে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।

সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। হ্যাঁ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। গণভোটে ৭৭ শতাংশের বেশি হ্যাঁ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। সংসদ নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৫৯ শতাংশ।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বগুড়া-৬ ও ঢাকা-১৭ দুটিতেই জয়ী হয়েছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন। ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস ৫৬,৫৫২ ভোট পেয়ে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী (৫১,৫৭২ ভোট)কে ৪,৯৮০ ভোটে পরাজিত করেন। ঢাকা-১৬ আসনে জামায়াতের কর্নেল (অব.) আবদুল বাতেন জয়ী হন। ঢাকা-১৩ আসনের ফলাফল নিয়ে নির্বাচন কমিশনে প্রতিবাদ জানানো হয়।

সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হয়। কোনো সহিংসতার ঘটনা ঘটেনি; তবে অসুস্থতাজনিত কারণে ছয়জনের মৃত্যু হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর বলে উল্লেখ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনকে ঐতিহাসিক বলে মন্তব্য করেন।

নির্বাচনে নিবন্ধিত ৬০ দলের মধ্যে ৫০টি অংশ নেয়। নিবন্ধন স্থগিত থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। ২৯৯ আসনে প্রার্থী ছিলেন ২,০২৮ জন এর মধ্যে দলীয় ১,৭৫৫ জন ও স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী ছিলেন ৮১ জন। মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

৪২,৭৭৯টি কেন্দ্রে ভোট হয়। কোনো কেন্দ্রের ফল স্থগিত হয়নি। প্রথমবার বড় পরিসরে পোস্টাল ব্যালটে ভোট দেন ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭ জন; এর মধ্যে প্রবাসী ৪ লাখ ৭১ হাজার ৯৭৩ জন। প্রায় ১ শতাংশ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন