অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ত্রয়োদশ সংসদে বিএনপির বিজয়ী এমপিদের শপথ পাঠ

ছবি : সংগৃহীত

সংস্কার ১৭ ফেব্রুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে তারা শপথবাক্য পাঠ করেন।  শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।  শপথ অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় ভিড় দেখা যায়।  নবনির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে।

ইসি সচিবালয় সূত্র জানায়, সকাল ১০টায় শুরুতে বিএনপির সংসদ সদস্যদের শপথ পড়ানোর কথা ছিল। এরপর বিএনপি জোটের নির্বাচিত তিনজনকে শপথ পড়ানো হয়।  দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর কথা রয়েছে। পরে জামায়াত জোটের শরিক দলগুলোর সদস্যদেরও শপথ পড়ানো হবে।  শপথ শেষে সংসদ ভবনের তৃতীয় তলায় রাখা শপথ বইয়ে সই করবেন সদস্যরা। এরপর পরিচয়পত্রের জন্য ছবি তোলা, আঙুলের ছাপ ও ডিজিটাল স্বাক্ষর দেওয়া হবে।  এ জন্য ১০টি বুথ রাখা হয়েছে।

সংসদ সদস্যদের শপথের জন্য সংসদ ভবনের নিচতলার শপথকক্ষ এবং নয়তলায় সরকারি ও বিরোধী দলের সভাকক্ষ সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬ প্রস্তুত করা হয়েছে।  শপথ শেষে বিএনপির সংসদীয় দলের বৈঠক হওয়ার কথা রয়েছে।  সেখানে প্রধানমন্ত্রী, সংসদ নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হতে পারে।  একই বৈঠকে আগামী জাতীয় সংসদের স্পিকার বাছাইয়ের বিষয়ও আলোচনায় আসতে পারে, যা প্রথম অধিবেশনে কণ্ঠভোটে পাস হবে।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীকে শপথ পড়ানোর আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে। এর ভিত্তিতে বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।  মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য দক্ষিণ প্লাজা প্রস্তুত করা হয়েছে।  মঞ্চের সামনে আমন্ত্রিত অতিথিদের বসার ব্যবস্থা রাখা হয়েছে।  সংসদ ভবন এলাকাও সাজসজ্জা করা হয়েছে।

রীতি অনুযায়ী, শপথ অনুষ্ঠানে সংসদ সদস্যদের পরিবারের সদস্যরা মূল ভবনে প্রবেশ করেন।  তবে এবার নিরাপত্তার কারণে শুধু নবনির্বাচিত সদস্যদের প্রবেশের অনুমতি থাকবে।  বিশেষ ক্ষেত্রে দু-একটি ব্যতিক্রম বিবেচনা করা হতে পারে। সংসদ সচিবালয় জানিয়েছে, বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। সাংবাদিকরা সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। তবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে শুধু আমন্ত্রিত ও নির্ধারিত সাংবাদিকেরা প্রবেশের সুযোগ পাবেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

সংবাদপত্রের স্বাধীনতা ও মানোন্নয়নে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা

বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান : ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বিএনপির দেশব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা

ঢাকা উত্তর সিটির ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত