অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

তেহরানে পরিস্থিতি স্বাভাবিক : দাঙ্গার পেছনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ

ছবি : সংগৃহীত

সংস্কার ১২ জানুয়ারী ২০২৬: সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় অস্থিরতার খবর থাকলেও ইরানের রাজধানী তেহরানে বর্তমানে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে। নগরজীবন স্বাভাবিকভাবে চলছে। ইরানি কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সমর্থিত কিছু গোষ্ঠী দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করে স্বাভাবিক জীবন ব্যাহত করার চেষ্টা করলেও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

ইরানি কর্মকর্তারা জানান, ১২ দিনের যুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্র সামরিকভাবে ব্যর্থ হওয়ার পর এবং ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দেয়। এর ফলে মুদ্রার বিনিময় হারে অস্থিরতা তৈরি হয় এবং ব্যবসায়ীদের একটি অংশ বিক্ষোভে নামে। একই সময়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান, যা পশ্চিমাদের শাসনব্যবস্থা পতন- এজেন্ডার ইঙ্গিত বলে মনে করছে তেহরান।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেন, সাম্প্রতিক দাঙ্গা ও সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের সরাসরি ভূমিকা স্পষ্ট। তিনি অভিযোগ করেন, বিদেশি হস্তক্ষেপের পরিবেশ তৈরি এবং দেশের ভেতরে গৃহযুদ্ধ উসকে দিতে পরিকল্পিতভাবে কাজ করছে এসব পক্ষ। তার দাবি, সশস্ত্র গোষ্ঠীর নেতারা ইরানের অভ্যন্তরে সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে তেহরানের কয়েকটি এলাকায় দাঙ্গাকারীরা সরকারি ও জনগণের সম্পত্তিতে অগ্নিসংযোগ করলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনার পর সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, গত জুনে যুদ্ধ চাপিয়ে দেওয়ার পরও যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের প্রতি শত্রুতা বন্ধ করেনি। বিবৃতিতে আরও বলা হয়, ১২ দিনের যুদ্ধের সময় ও পরবর্তী সময়ে ইসরাইল নানা ধরনের হাইব্রিড যুদ্ধের মাধ্যমে আগ্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে, কৌশল বদলালেও তাদের যুদ্ধংদেহী মনোভাব অপরিবর্তিত রয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা জবাববিহীন থাকবে না। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন সরকার এসব অভিযোগকে ভ্রান্ত ধারণা বললেও বাস্তবতা ভিন্ন। তার দাবি, ট্রাম্প প্রশাসনের সময়ের সাবেক সিআইএ পরিচালক প্রকাশ্যে মোসাদ ও যুক্তরাষ্ট্র-সমর্থিত গোষ্ঠীগুলোর ভূমিকার কথা স্বীকার করেছেন। তিনি আরও বলেন, এই ধারণা ভুল যে অগ্নিসংযোগকারীরা শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে না।

ইরানি কর্মকর্তাদের মতে, জনগণের ন্যায্য অর্থনৈতিক দাবিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের সামরিক উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। ১২ দিনের যুদ্ধে ব্যর্থ হওয়ার পর গত ছয় মাসে ইরানকে অস্থিতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়, যার মধ্যে সশস্ত্র সন্ত্রাসীদের গোপনে দেশে প্রবেশ করানোও ছিল।

কর্মকর্তারা জানান, অর্থনৈতিক বিক্ষোভ শুরু হওয়ার পর অনুপ্রবেশকারী সন্ত্রাসীরা সাধারণ মানুষের ভিড়ে মিশে হামলা চালায়। একই সঙ্গে বিভিন্ন শহরে সহিংসতা বাড়ে অপসারিত শাহের পুত্র রেজা পাহলভীর আহ্বানের পর, যা দাঙ্গা ও ধ্বংসযজ্ঞের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে সরকার অর্থনৈতিক সমস্যা সমাধানে বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ অনেকটাই কমেছে এবং তেহরানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নিষিদ্ধ

শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭

উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস

হাজিদের জন্য বাদশাহ সালমানের উপহার : ৮০ ভাষায় ১৯ লাখ কুরআন

হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী

যুক্তরাষ্ট্র-সমন্বয়ে ইরানে আরব আমিরাতের হামলা : উপসাগরে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি